Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
RN News 24
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
RN News 24
Home»আন্তর্জাতিক»আমাদের মধ্যে হিন্দু-মুসলিম রাজনীতি না থাকলে বড় বড় সিংহাসন কেঁপে যাবে
আন্তর্জাতিক

আমাদের মধ্যে হিন্দু-মুসলিম রাজনীতি না থাকলে বড় বড় সিংহাসন কেঁপে যাবে

July 25, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

ডেস্ক রিপোর্ট

প্রবল আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হয়েছেন ভারতের শিক্ষামন্ত্রী অভিজিৎ দীপকে। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায় মাথায় নিয়ে তিনি আজ শনিবার পদত্যাগ করেছেন। তার পদত্যাগের দাবিতে গত দুই মাসের বেশি সময় ধরে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা।

আর এ আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ব্যাঙ্গাত্মক দল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে অধ্যায়নরত ছিলেন। সেখান থেকে দেশে ফিরে শিক্ষামন্ত্রীকে পদত্যাগে বাধ্য করেছেন।

মূলত ভারতের সব তরুণরা একত্রিত হওয়ায় এটি সম্ভব হয়েছে। ককরোচ পার্টির অভিজিৎ দীপকে এ বিষয়টিকে ইঙ্গিত করে বলেছেন, যদি তাদের দেশে হিন্দু ও মুসলিমরা এক থাকে এবং বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন করে তাহলে এরচেয়েও বড় বড় সিংহাসনে কাঁপন ধরে যাবে।

তিনি বলেন, “যদি কোনো হিন্দু-মুসলিম রাজনীতি না থাকে এবং শুধুমাত্র ইস্যুভিত্তিক রাজনীতি হয় তখন বড় বড় সিংহাসনও কেঁপে যাবে। যখন আমরা হিন্দু-মুসলিম রাজনীতির ঊর্ধ্বে যেতে পারব এবং ইস্যু নিয়ে কথা বলব তখন এটি দেশের জন্যই মঙ্গল হবে।”

অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে উদ্দেশ্য করে অভিজিৎ বলেছেন,  “বলা হতো এ সরকারে (মোদি সরকার) পদত্যাগের কোনো নিয়ম নেই। দুনিয়া ঠিকই মাথা নত করে। শুধু মাথা নত করানোর জন্য লোকা থাকা চাই।”

এরমাধ্যমে তিনি তার পার্টি ও বিক্ষোভকারীদের ধৈর্য ও অনড় অবস্থানের কথা বুঝিয়েছেন।

ভারতের অন্যতম বড় ও কঠিন পরীক্ষা হলো মেডিকেল ভর্তি পরীক্ষা। যা ‘নিট’ নামে পরিচিত। এটির মাধ্যমে লাখ লাখ তরুণের চিকিৎসক হওয়ার স্বপ্ন শুরু হয়। তবে প্রশ্নপত্র ফাঁস হওয়ায় তরুণরা ক্ষোভে ফেটে পড়েন। তারা এরজন্য শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে আসছিলেন।

আমাদের মধ্যে হিন্দু-মুসলিম রাজনীতি না থাকলে বড় বড় সিংহাসন কেঁপে যাবে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

রো‌হিঙ্গাদের প্রত্যাবাসনে অনুকূল পরিবেশ তৈরির আহ্বান কানাডার

August 25, 2026

‘হিজাব ইসলামের অপরিহার্য অংশ নয়’, ভারতীয় আদালতের রায়

August 25, 2026

আন্তর্জাতিক জার্নাল থেকে বেরোবির ৪ শিক্ষকের ১২ গবেষণাপত্র প্রত্যাহার

August 3, 2026

Recent Posts

  • রংপুরে শিক্ষক পরিবারকে হত্যার তদন্তের ভার দেওয়া হলো ডিবিকে
  • রো‌হিঙ্গাদের প্রত্যাবাসনে অনুকূল পরিবেশ তৈরির আহ্বান কানাডার
  • ‘হিজাব ইসলামের অপরিহার্য অংশ নয়’, ভারতীয় আদালতের রায়
  • আগামী চক্রবর্তীর সঙ্গে তোলা শেষ ছবিটি প্রকাশ করে আবেগঘন পোস্ট হবু স্বামীর
  • শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়

Recent Comments

No comments to show.

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাদমান সাদিক

Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
  • আমরা
© 2026 RN-News24. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.