Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
RN News 24
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
RN News 24
Home»আইন-আদালত»রংপুরের আইন-শৃঙ্খলা নিয়ে প্রতিমন্ত্রীর ক্ষোভতিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আশ্বাস, চার জেলায় ৩৬০০ কোটি টাকার প্রকল্প
আইন-আদালত

রংপুরের আইন-শৃঙ্খলা নিয়ে প্রতিমন্ত্রীর ক্ষোভতিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আশ্বাস, চার জেলায় ৩৬০০ কোটি টাকার প্রকল্প

September 29, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

নিউজ ডেস্ক

রংপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অর্থ আদায় এবং জেলার উন্নয়ন নিয়ে প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।


মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব বিষয়ে কথা বলেন তিনি।
তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর একটি অংশের বিভিন্ন স্থানে টাকা আদায়ের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তাদের মধ্যে সচেতনতা তৈরিতে কার্যকর উদ্যোগ না থাকায় মাঠে-ঘাটে ও বিভিন্ন দোকানপাটে গিয়ে টাকা আদায় করে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। এ সমস্যা সমাধানে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মাদকবিরোধী অভিযান নিয়েও ক্ষোভ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে মাদক কারবারিদের গ্রেপ্তার করলেও অনেক সময় অর্থের বিনিময়ে তাদের জামিনযোগ্য ধারায় আদালতে পাঠানো হচ্ছে। মাদক নিয়ন্ত্রণে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।


রংপুর অঞ্চলের মানুষের জীবনমানের পরিবর্তনের কথা তুলে ধরে মীর শাহে আলম বলেন, একসময় এ অঞ্চলের মানুষকে বিভিন্ন নামে ডাকা হতো, নানা ধরনের গালিও দেওয়া হতো। এখন সেই পরিস্থিতি নেই। এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকার মান অনেক উন্নত হয়েছে। কৃষিতে বিপ্লব ঘটেছে। মানুষ এখন আর একবেলা খেয়ে থাকে না, তিন বেলা খাবার খেতে পারছে।


তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তিস্তা নিয়ে সরকার কাজ করছে। খুব দ্রুতই বর্তমান সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে। এ বিষয়ে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি।
রংপুরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, গত ছয় মাসে জেলার বিভিন্ন রাস্তা সংস্কার ও উন্নয়নের জন্য ১২৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর বাইরে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারী—এই চার জেলার অবকাঠামোগত উন্নয়নে প্রায় ৩ হাজার ৬০০ কোটি টাকার প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) কাছে পাঠানো হয়েছে।
মতবিনিময় সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চার জেলায় ৩৬০০ কোটি টাকার প্রকল্প রংপুরের আইন-শৃঙ্খলা নিয়ে প্রতিমন্ত্রীর ক্ষোভতিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আশ্বাস
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

সংসদে যাওয়ার সুযোগ পেলে ইসলামবিরোধী কোনো আইনে সমর্থন দেব না

October 10, 2026

নীলফামারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

October 10, 2026

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধ/র্ষ/ণের পর শ্বাসরোধে হ/ত্যা করেন

October 10, 2026

Recent Posts

  • সংসদে যাওয়ার সুযোগ পেলে ইসলামবিরোধী কোনো আইনে সমর্থন দেব না
  • নীলফামারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধ/র্ষ/ণের পর শ্বাসরোধে হ/ত্যা করেন
  • বিমান থেকে অভিজিৎ দীপকেসহ সিজেপির ৩ শীর্ষ নেতা আটক
  • নীলফামারীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনওর বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন

Recent Comments

No comments to show.

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাদমান সাদিক

Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
  • আমরা
© 2026 RN-News24. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.