ডেস্ক রিপোর্ট
নীলফামারীর ডিমলায় পুকুরের পানিতে ডুবে রবিউল ইসলাম নামের এক ৩ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ছোটোখাতা বাবুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম ওই এলাকার মো. শাহিনুর ইসলামের ছেলে।
স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিউল ইসলাম বাড়ি থেকে ৩০০ গজ দূরে পুকুরের পাশে খেলা করছিলেন। এ সময় সে সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। পরে তার দাদি তাকে ডাকতে বের হয়ে পুকুরের পাশে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে শিশুটির মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখতে পায়। এরপর স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে ডিমলা থানা পুলিশের উপপরিদর্শক মো এনামুল হক বলেন, শিশুটির পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

