Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
RN News 24
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
RN News 24
Home»আন্তর্জাতিক»মন্দিরে যাওয়ার পথে ট্রাক চাপায় প্রা/ণ গেল ১২ জনের, দুই পুলিশসহ আহত অনেকে
আন্তর্জাতিক

মন্দিরে যাওয়ার পথে ট্রাক চাপায় প্রা/ণ গেল ১২ জনের, দুই পুলিশসহ আহত অনেকে

October 18, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

ডেস্ক রিপোর্ট

ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। এর আগে শনিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চিননোর দিক থেকে আসা ধানবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে পুণ্যার্থীদের ওপর উঠে যায়। পরে ট্রাকটি মন্দিরের বাইরের দেয়াল ও ফটকে ধাক্কা দেয়। ওই সময় বহু মানুষ শীতলা মাতা মন্দিরের উদ্দেশে সড়ক দিয়ে যাচ্ছিলেন।

গোয়ালিয়রের জ্যেষ্ঠ পুলিশ সুপার ধর্মবীর সিং জানান, দুর্ঘটনাটি ঘটে রাত আনুমানিক দেড়টার দিকে। সংশ্লিষ্ট সড়কটিতে খাড়া ঢাল থাকায় ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। তা সত্ত্বেও ট্রাকটি ওই পথে প্রবেশ করে ব্যারিকেড ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে নিচের দিকে নেমে আসে। এতে সড়কে থাকা পুণ্যার্থীরা ট্রাকটির নিচে চাপা পড়েন।

তিনি আরও জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে দায়িত্ব পালনরত দুই পুলিশ সদস্যও রয়েছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর আহত ও ক্ষতিগ্রস্ত মোট ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। আহতদের পাঁচ থেকে ছয়জনের অবস্থা গুরুতর। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে হাড় ভেঙে গেছে। অন্যরা তুলনামূলকভাবে কম আহত হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন।

গোয়ালিয়রের জেলা প্রশাসক রুচিকা চৌহান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধারকাজের জন্য অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় যানবাহন ঘটনাস্থলে পাঠানো হয়। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়।

দুই পুলিশসহ আহত অনেকে মন্দিরে যাওয়ার পথে ট্রাক চাপায় প্রা/ণ গেল ১২ জনের
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে

November 23, 2026

বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার

November 23, 2026

ঠাকুরগাঁও পীরগঞ্জে প্রমিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, ৩–১ গোলে রাঙ্গা টুঙ্গী দলের জয়

November 22, 2026

Recent Posts

  • এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে
  • বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার
  • ঠাকুরগাঁও পীরগঞ্জে প্রমিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, ৩–১ গোলে রাঙ্গা টুঙ্গী দলের জয়
  • পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রেমিকের আবেগঘন চিঠি
  • সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন : বুবলি

Recent Comments

No comments to show.

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাদমান সাদিক

Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
  • আমরা
© 2026 RN-News24. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.