Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
RN News 24
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
RN News 24
Home»বিনোদন»শিক্ষক বিউটি রানী পালের প্রশংসায় যা বললেন আসিফ
বিনোদন

শিক্ষক বিউটি রানী পালের প্রশংসায় যা বললেন আসিফ

July 29, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

ডেস্ক রিপোর্ট

কালজয়ী গান ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’র সঙ্গে রিল বানিয়ে আলোচনায় এসেছেন সিলেটের ফেঞ্চুগঞ্জের শিক্ষক বিউটি রানী পাল। শুরুতে কিছু লোক তার সমালোচনা করেছিল। তবে পরে সেটার বিপরীতে দেশজুড়ে তার সমর্থনে সোচ্চার হন সচেতন মানুষেরা। বহু শিক্ষক রীতিমতো সেই গানেই রিল বানিয়ে বিউটি রানীর সমর্থনে প্রতিবাদ জানিয়েছেন।

এবার এই শিক্ষকের পক্ষ নিয়ে প্রশংসা করলেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। এমন সংস্কৃতিমনা হওয়ায় তাকে ধন্যবাদও জানিয়েছেন শিল্পী।

এ ঘটনার রেশ ধরে নিজের শৈশবের স্মৃতিও টেনে এনেছেন আসিফ। গতকাল রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ লেখেন, ‘প্রয়াত শ্রীমতি কল্যানী সেন গুপ্তা ছিলেন কুমিল্লা গুলবাগিচা স্কুলের কালচারাল শিক্ষিক, ছিলেন বিদ্রোহী কবির অনুরক্ত। দূরন্তপনার লাগাম টানতে আমাকে যুক্ত করলেন কালচারাল অ্যাক্টিভিটিজে। তিনি আবৃত্তি, নাটিকা, সংগীতের পাশাপাশি ট্রেইন্ড আপ করলেন মিলাদ পড়ানোতেও। কল্যানী আপার তিন বছরের শাসনামলে শাস্তি এড়াতে স্কুলের ছাত্র হিসেবে কম্পিটিশনে অংশ নিতে বাধ্য হয়েছি।’

আসিফ মনে করেন, শিক্ষকদের কাজ শুধুই পড়ানো নয়, বরং শিক্ষার্থীদের মনন গড়ে তোলা। শিল্পী লিখেছেন, “সম্মানিত শিক্ষকদের কাজ ছাত্রছাত্রীদের গড়ে তোলা। এই উদ্দেশ্যেই অভিভাবকেরা সন্তানদের স্কুলে পাঠান। স্বদেশী সংস্কৃতি সংযত হওয়া শেখায়, উগ্রতা নয়। বিউটি রানী পাল ম্যাডাম তেমনই একজন উচ্চশিক্ষিত শিক্ষক। তিনি আনন্দময় পরিবেশে ছাত্রছাত্রীদের শিক্ষা দেন। নব্বইয়ের দশকের জনপ্রিয় গান ‘শ্রাবণের মেঘগুলো’ গানে নিজের অনুভূতি প্রকাশ করেছেন, এটা তার অধিকার।”

নানা কারণে মানুষ অস্থিরতায় রয়েছে, তবে এর ফাঁকে কাউকে নিয়ে অকারণ ‘ব্লাইন্ড গেম’ খেলার সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন আসিফ। তিনি লেখেন, ‘আমাদের স্কুল জীবনে শিক্ষা ও ডিসিপ্লিনের পাশাপাশি বিনোদনও ছিল। যতটুকু জেনেছি সরকারের কিছু মন্ত্রী স্কুলে কালচারাল শিক্ষক নিয়োগে ভেটো দিয়েছে, অথচ প্রধানমন্ত্রী নিজেও শিশুদের মননশীল সাংস্কৃতিক বিকাশে আগ্রহী। শহীদ জিয়ার জাতীয়তাবাদী আদর্শের সাথে এ ধরনের সিদ্ধান্ত একদমই ম্যাচ করে না। প্রজন্ম বেড়ে উঠুক আনন্দে ভরপুর কোলাহলময় সুস্থ সুন্দর পরিবেশে। ঐতিহাসিকভাবে শিল্প সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশ কোন গ্যাস চেম্বার নয়।’

সবশেষে বিউটি রানী পালকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন আসিফ।

প্রসঙ্গত, এ ঘটনায় ‘শ্রাবণের মেঘগুলো’ গানের মূল গায়ক মেসবা রহমানও শিক্ষক বিউটি রানী পালের পক্ষে মন্তব্য জানিয়েছেন।

শিক্ষক বিউটি রানী পালের প্রশংসায় যা বললেন আসিফ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়

August 24, 2026

বিপৎসীমার ওপরে খোয়াই নদীর পানি

August 24, 2026

খুলনায় এক দিনে ২১৫ ডেঙ্গু রোগী ভর্তি

August 24, 2026

Recent Posts

  • আগামী চক্রবর্তীর সঙ্গে তোলা শেষ ছবিটি প্রকাশ করে আবেগঘন পোস্ট হবু স্বামীর
  • শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়
  • বিপৎসীমার ওপরে খোয়াই নদীর পানি
  • খুলনায় এক দিনে ২১৫ ডেঙ্গু রোগী ভর্তি
  • লালমনিরহাটে নন্দিনী হত্যা : ছেলের মৃত্যুদণ্ড, বাবা-মায়ের কারাদণ্ড

Recent Comments

No comments to show.

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাদমান সাদিক

Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
  • আমরা
© 2026 RN-News24. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.