Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
RN News 24
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
RN News 24
Home»খেলা»শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়
খেলা

শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়

August 24, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

ডেস্ক রিপোর্ট

জয়ের জন্য দলের দরকার ২ রান, ফিফটির জন্য শামীমের প্রয়োজন ৫ রান। অ্যানলিজার্কের বাউন্সার বলটিকে শট মারার চেষ্টাই করলেন না শামীম। পরের বলেই স্লটে ফেলেন এই পেসার। সেটাই মিড-উইকেট দিয়ে পাঠিয়ে ছক্কা হাঁকান শামীম পাটোয়ারী। নিজের ফিফটির পাশাপাশি দলের হ্যাটট্রিক জয় নিশ্চিত করেন এই বাঁহাতি ব্যাটার।

১৩২ রানের জবাবে রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই সাজঘরের পথ ধরেন তিনজন ব্যাটার। খানিক পরে আউট হন আগের ম্যাচে ফিফটির দেখা পাওয়ার সাব্বির রহমান। আউট হওয়ার আগে হাবিবুর রহমান সোহান শূন্য, জিসান আলম ১১, আরিফুল ইসলাম ১৫ ও সাব্বির রহমান ৫ রান করেন।

চাপে পড়া দলের হাল ধরেন দলনেতা ইরফান শুক্কুর ও শামীম পাটোয়ারী। দুজন মিলে গড়েন ৮৩ রানের জুটি। তাতেই জয়ের ভিত পেয়ে যায় তারা। ৩২ বলে ৪৩ রান করে আউট হন শুক্কুর। আর আব্দুল গাফফার সাকলাইনকে নিয়ে জয় নিশ্চিত করেন শামীম। ৫১ রানে অপরাজিত থাকেন তিনি। আর ৬ রানে অপরাজিত থাকেন সাকলাইন।

এর আগে ডারউইনে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক ইরফান শুক্কুর। টাইগারদের স্পিন তোপে ১৯.১ ওভারে মাত্র ১৩১ রান সংগ্রহ অস্ট্রেলিয়ান ক্লাবটি। এলপিএলে আলো ছড়ানো দলটির অধিনায়ক স্যাম হারপার একাই করেন ৪৯ রান। ৩০ রান করেন জাতীয় দলে খেলা সাদারল্যান্ড।

ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টির একাদশ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এইচপি ও ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি। আগে ব্যাট করতে নেমে ভিক্টোরিয়ার ইনিংস থেমেছে ১৩১ রানে। জয়ের জন্য ১৩২ রান তাড়া করতে হবে টাইগারদের।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ চারটি উইকেট নেন মোহাম্মদ রুবেল। তিনটি উইকেট নেন রাকিবুল হাসান। আর একটি করে উইকেট নেন আব্দুল গাফফার সাকলাইন ও রিপন মণ্ডল।

বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয় শামীমের ফিফটি
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

আগামী চক্রবর্তীর সঙ্গে তোলা শেষ ছবিটি প্রকাশ করে আবেগঘন পোস্ট হবু স্বামীর

August 24, 2026

বিপৎসীমার ওপরে খোয়াই নদীর পানি

August 24, 2026

খুলনায় এক দিনে ২১৫ ডেঙ্গু রোগী ভর্তি

August 24, 2026

Recent Posts

  • আগামী চক্রবর্তীর সঙ্গে তোলা শেষ ছবিটি প্রকাশ করে আবেগঘন পোস্ট হবু স্বামীর
  • শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়
  • বিপৎসীমার ওপরে খোয়াই নদীর পানি
  • খুলনায় এক দিনে ২১৫ ডেঙ্গু রোগী ভর্তি
  • লালমনিরহাটে নন্দিনী হত্যা : ছেলের মৃত্যুদণ্ড, বাবা-মায়ের কারাদণ্ড

Recent Comments

No comments to show.

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাদমান সাদিক

Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
  • আমরা
© 2026 RN-News24. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.