Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
RN News 24
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
RN News 24
Home»অপরাধ»বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে গুলিবর্ষণ, ক্যামেরাম্যানসহ আহত ৫
অপরাধ

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে গুলিবর্ষণ, ক্যামেরাম্যানসহ আহত ৫

August 18, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

ডেস্ক রিপোর্ট

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- নজরুল ইসলাম শান্ত (২৩), মারুফ আহমেদ (২৫), জসিম উদ্দিন (২৫), সাকিব হোসেন (২৭) ও বাবলু (২৫)।

আহত নজরুল ইসলাম শান্ত জানান, একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানের ভিডিও ধারণের জন্য তারা মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে হঠাৎ তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। গুলির আঘাতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। তিনি দাবি করেন, হামলাকারীদের মধ্যে স্থানীয় হারুন ও পিচ্চি রিয়াদকে তিনি চিনতে পেরেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে হারুন ও রায়হান গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষের লোকজন ভেবে ভুল করে এই পাঁচজনের ওপর গুলি চালানো হয়। তবে বিষয়টি তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

অন্যদিকে স্থানীয় কয়েকজনের দাবি, গুলিবিদ্ধদের মধ্যে কয়েকজন জামায়াতে ইসলামীর কর্মী। তারা একটি সামাজিক অনুষ্ঠানে যাওয়ার পথে সশস্ত্র হামলার শিকার হন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।আহতদের উদ্ধার করে প্রথমে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, শরীরে গুলিবিদ্ধ অবস্থায় পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, রাত আনুমানিক ১২টার দিকে দুই গুলিবিদ্ধ যুবক থানায় আসেন। পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে যেতে বলা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

ক্যামেরাম্যানসহ আহত ৫ বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে গুলিবর্ষণ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

সংসদে যাওয়ার সুযোগ পেলে ইসলামবিরোধী কোনো আইনে সমর্থন দেব না

October 10, 2026

নীলফামারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

October 10, 2026

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধ/র্ষ/ণের পর শ্বাসরোধে হ/ত্যা করেন

October 10, 2026

Recent Posts

  • সংসদে যাওয়ার সুযোগ পেলে ইসলামবিরোধী কোনো আইনে সমর্থন দেব না
  • নীলফামারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধ/র্ষ/ণের পর শ্বাসরোধে হ/ত্যা করেন
  • বিমান থেকে অভিজিৎ দীপকেসহ সিজেপির ৩ শীর্ষ নেতা আটক
  • নীলফামারীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনওর বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন

Recent Comments

No comments to show.

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাদমান সাদিক

Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
  • আমরা
© 2026 RN-News24. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.