Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
RN News 24
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
RN News 24
Home»আইন-আদালত»সংসদে যাওয়ার সুযোগ পেলে ইসলামবিরোধী কোনো আইনে সমর্থন দেব না
আইন-আদালত

সংসদে যাওয়ার সুযোগ পেলে ইসলামবিরোধী কোনো আইনে সমর্থন দেব না

October 10, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

ডেস্ক রিপোর্ট

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন বলেছেন, মহান আল্লাহর কৃপায় সংসদে যাওয়ার সুযোগ পেলে ইসলামবিরোধী বা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইনে সমর্থন দেব না।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও পৌর শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে সদর উপজেলার ইমাম, খতিব ও ওলামায়ে কেরামের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফয়সল আমিন বলেন, আপনারা কয়েক মাস আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছিলেন। পরে তিনি মন্ত্রী হয়েছেন, এখন রাষ্ট্রপতি। তার শুরু করা উন্নয়নকাজ যেন বাধাগ্রস্ত না হয়, সে জন্য আপনাদের ঐক্যবদ্ধ হয়ে সঠিক নেতৃত্ব নির্বাচন করতে হবে।

ইমাম-খতিব ও আলেমদের সম্মানের কথা উল্লেখ করে তিনি বলেন, আপনারা আমাদের চেয়ে ইসলাম সম্পর্কে অনেক বেশি জ্ঞানী। আপনাদের কাছ থেকে আমরা শিখি। কোরআন-হাদিসের আলোকে আপনারা যখন মানুষকে দিকনির্দেশনা দেন, তখন মানুষ তা গ্রহণ করে। আপনাদের বক্তব্যে মানুষ সঠিক পথে পরিচালিত হয়।

ইসলামের অপব্যাখ্যা ও ধর্মের অপব্যবহার সম্পর্কে মির্জা ফয়সল আমিন বলেন, ইসলামকে ব্যবহার করে কেউ যদি রাষ্ট্রের ভারসাম্য ও স্বাধীনতা নষ্ট করতে মিথ্যাচার করে, তাহলে আলেমরাই তাদের রুখে দেবেন।

তিনি বলেন, আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়ে দায়িত্ব পেলে ঠাকুরগাঁওকে বৈষম্যহীন, সাম্য ও ভ্রাতৃত্বপূর্ণ এবং ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ একটি সমাজ হিসেবে গড়ে তুলতে চাই। এ ক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রয়োজন।

ঠাকুরগাঁওয়ের উন্নয়ন ও নিরাপত্তার বিষয়ে  মির্জা ফয়সল আমিন বলেন, মানুষের অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে চাই। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

তিনি বলেন, আমি জীবনে কারও ক্ষতি করিনি, এমনকি শত্রুরও ক্ষতি চাই না। এই মন-মানসিকতা নিয়েই ছোট থেকে বড় হয়েছি। জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সবার জন্য কাজ করতে চাই। আপনারা আমাকে দোয়া করবেন এবং ধানের শীষে ভোট দেবেন। তিনি নির্বাচিত হলে সুখে-দুঃখে মানুষের পাশে থাকারও প্রতিশ্রুতি দেন।

মতবিনিময় সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, ডা. আবু মোহাম্মদ খায়রুল কবিরসহ সদর উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

সংসদে যাওয়ার সুযোগ পেলে ইসলামবিরোধী কোনো আইনে সমর্থন দেব না
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

নীলফামারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

October 10, 2026

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধ/র্ষ/ণের পর শ্বাসরোধে হ/ত্যা করেন

October 10, 2026

বিমান থেকে অভিজিৎ দীপকেসহ সিজেপির ৩ শীর্ষ নেতা আটক

October 10, 2026

Recent Posts

  • সংসদে যাওয়ার সুযোগ পেলে ইসলামবিরোধী কোনো আইনে সমর্থন দেব না
  • নীলফামারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধ/র্ষ/ণের পর শ্বাসরোধে হ/ত্যা করেন
  • বিমান থেকে অভিজিৎ দীপকেসহ সিজেপির ৩ শীর্ষ নেতা আটক
  • নীলফামারীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনওর বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন

Recent Comments

No comments to show.

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাদমান সাদিক

Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
  • আমরা
© 2026 RN-News24. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.