Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
RN News 24
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
RN News 24
Home»ট্রেন্ডিং»‘পানি খামু আব্বু’—মাস্ক খুলে পানি খেতেই রক্তবমি, নিথর হয়ে গেল আবির!
ট্রেন্ডিং

‘পানি খামু আব্বু’—মাস্ক খুলে পানি খেতেই রক্তবমি, নিথর হয়ে গেল আবির!

September 1, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

ডেস্ক রিপোর্ট

দুরন্ত চঞ্চল আবির নিস্তেজ হয়ে হাসপাতালের বিছানায় শুয়ে ছিল। স্যালাইনের সঙ্গে শরীরে যাচ্ছিল রক্ত ও প্লাটিলেট। এভাবেই তিন দিন আশঙ্কাজনক অবস্থায় কেটে গেল আগারগাঁওয়ের বাংলাদেশ শিশু হাসপাতালে। কিন্তু ১৬ আগস্টও পরিবারটি বুঝতে পারেনি, দিনশেষে অ্যাম্বুলেন্স ডেকে ৬ বছরের ফুটফুটে শিশুটির নিথর দেহ নিয়ে ফিরতে হবে গ্রামের বাড়িতে!

আক্ষেপ ও কান্নায় ভেঙে পড়ে কথাগুলো বলছিলেন বাবা শফিউল ইসলাম। তিনি বলেন, “১৬ আগস্ট বিকেল ৩টার ২৬ মিনিটের দিকে ছেলেটা হাসপাতালের বেডে শুয়ে বলছিল, ‘পানি খামু আব্বু’। তখন ওর মুখে ছিল অক্সিজেন মাস্ক। মাস্ক খুলে পানি খেতেই কাশি আসে। কাশির সাথে ব্লেডিং। রক্ত মুখের বাইরেও আসে। মুখ মুছতে মুছতেই টের পাই ব্লাড ভাইঙ্গা পড়তেছে। একটু পরই আর আবির নাই। ডাক্তার বলছিল— শুধু ডেঙ্গু না, ওর নাকি ব্লাড ক্যান্সারও ছিল। যদিও তাতে আর কার কি আসে! যার যায় সেই শুধু বোঝে!”

ছয় বছরের মো. আবির, শফিউল ইসলাম ও আঞ্জুআরা বেগম দম্পতির সর্বকনিষ্ঠ সন্তান। তাদের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর রাজিবপুর গ্রামে। জীবিকার তাগিদে গ্রাম ছেড়ে পরিবারটি থিতু হয়েছিল ঢাকার আশুলিয়ায়। কিন্তু ডেঙ্গুর সংক্রমণ থাবা বসাল তাদের জীবনে। মাসখানেক আগে আবিরের বাঁ হাতের হাড় ভেঙে গিয়েছিল। সেই ধকল কাটিয়ে উঠে আশুলিয়ার স্থানীয় একটি কিন্ডারগার্টেনের নার্সারিতে ভর্তি হয়েছিল সে। তবে, নতুন বই ও স্কুলে যাওয়ার আনন্দ উপভোগের সুযোগ আর পেল না শিশুটি।আমি নিজেও পোশাক কারখানায় সামান্য বেতনে চাকরি করি। মাত্র চার দিনের চিকিৎসায় ১ লাখ ১৩ হাজার টাকা খরচ করতে হয়েছে। এই বিপুল অঙ্কের টাকা জোগাড় করতে আমাদের হিমশিম খেতে হয়েছে। কিন্তু দিনশেষে কোল খালি করেই ফিরতে হলো। বুকের মানিককে কবরে রেখে এসে কোনো কাজ-কামে মন বসে না। আমি বা আমরা কেউ কল্পনাও করতে পারিনি সামান্য মশার কামড়ে ডেঙ্গু হয়ে ছেলেটা এভাবে আমাদের ছেড়ে চলে যাবেআবিরের বাবা শফিউল ইসলাম  

পারিবারিক সূত্রে জানা যায়, এই দম্পতির তিন ছেলে। বড় ছেলে আলামিন (২৪) এইচএসসি পাসের পর পোশাক কারখানায় চাকরি করছেন। মেজ ছেলে আকাশ পড়ে সপ্তম শ্রেণিতে। তিন ভাইয়ের মধ্যে ছোট আবিরই ছিল বাবা-মায়ের সবচেয়ে আদরের ও চোখের মণি।

পরিবার জানায়, গত ৮ আগস্ট রাতে আবিরের শরীরে প্রথম জ্বরের উপসর্গ দেখা দেয়। পরদিন স্থানীয় পর্যায়ে ওষুধ দেওয়া হলেও অবস্থার উন্নতি হয়নি। ১৩ আগস্ট আশুলিয়ার জামগড়া নারী ও শিশু হাসপাতালে আবিরকে ভর্তি করা হলে সেখানে তার ডেঙ্গু শনাক্ত হয়। ১৪ আগস্ট তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকেরা। পরিবার প্রথমে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা পাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। অবশেষে বিকেলে ঢাকা শিশু হাসপাতালে তাকে ভর্তি করা সম্ভব হয়। সেখানেই তিন দিনের তীব্র লড়াই শেষে ১৬ আগস্ট বিকেল সাড়ে ৩টায় মারা যায় আবির।

আবিরের বাবা শফিউল ইসলাম মুঠোফোনে ঢাকা পোস্টকে বলেন, ১৬ আগস্ট দুপুর আড়াইটার দিকে আবিরের স্যালাইন শেষ হয় এবং একটি জরুরি ইনজেকশন দেওয়ার প্রয়োজন পড়ে। কিন্তু দুর্ভাগ্যবশত তখন নার্স ও চিকিৎসকদের ডিউটি শিফট পরিবর্তনের সময় ছিল। ‘নতুন শিফট আসুক’—এই দোহাই দিয়ে ইনজেকশনটি দিতে প্রায় আধা ঘণ্টা দেরি করা হয়। নতুন শিফটের কর্মীরা এসে শিশুর ক্যানুলা ব্যবহারে সমস্যা অনুভব করেন। প্রচণ্ড অসুস্থতায় শিশুটি ছটফট করায় নতুন ক্যানুলা করা ও ওষুধ দিতে পৌনে এক ঘণ্টা চলে যায়।

দীর্ঘ সময় পর পানির তৃষ্ণায় আবির আকুতি করে বলে, ‘পানি খামু আব্বু’। মুখে থাকা অক্সিজেন মাস্ক সরিয়ে পানি খাওয়াতেই কাশি উঠে মুখে এবং ভেতরের অঙ্গে মারাত্মক রক্তক্ষরণ শুরু হয়। চোখের সামনেই ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে ছোট শরীরটা।

তিনি জানান, আবিরের মৃত্যুর ঠিক সোয়া তিন ঘণ্টা আগে, অর্থাৎ দুপুর সোয়া ১২ টার দিকে এক সিনিয়র চিকিৎসকের নেতৃত্বে একটি দল রাউন্ডে আসে। তখনই হঠাৎ করে পরিবারকে জানানো হয় যে আবিরের কেবল ডেঙ্গু নয়, বরং ব্লাড ক্যান্সারও রয়েছে।

বাবা শফিউল ইসলামের প্রশ্ন— ‘যে ছেলে সুস্থভাবে ঘুরে বেড়াত, যার ক্যান্সার থাকার কোনো লক্ষণ আগে ছিল না, মৃত্যুর ঠিক আগ মুহূর্তে এমন কথায় মন সায় দিচ্ছিল না। যদিও তাতে আর কার কি আসে! যার যায় সেই শুধু বোঝে!’

তবে চিকিৎসাবিজ্ঞান মতে, মুখ ও অভ্যন্তরীণ অঙ্গে এই প্রচণ্ড রক্তক্ষরণ ছিল মূলত ‘ডেঙ্গু শক সিনড্রোমে’-র তীব্র ও চূড়ান্ত রূপ, যা ভেতরের রক্তক্ষরণকে নিশ্চিত করে। বাবার চোখের সামনেই এভাবে নিথর হয়ে যায় শিশু আবির। কিন্তু আদৌ তার ব্লাড ক্যানসার ছিল কি না—তা নিয়ে নতুন করে আর ভাবতেই চাইছে না শোকস্তব্ধ পরিবারটি।

আবিরের বাবা শফিউল ইসলাম বলেন, আমি নিজেও পোশাক কারখানায় সামান্য বেতনে চাকরি করি। মাত্র চার দিনের চিকিৎসায় ১ লাখ ১৩ হাজার টাকা খরচ করতে হয়েছে। এই বিপুল অঙ্কের টাকা জোগাড় করতে আমাদের হিমশিম খেতে হয়েছে। কিন্তু দিনশেষে কোল খালি করেই ফিরতে হলো। আবিরের মা পুরোপুরি ভেঙে পড়েছেন।

‘আসলে বুকের মানিককে কবরে রেখে এসে কোনো কাজ-কামে মন বসে না। আমি বা আমরা কেউ কল্পনাও করতে পারিনি সামান্য মশার কামড়ে ডেঙ্গু হয়ে ছেলেটা এভাবে আমাদের ছেড়ে চলে যাবে।’

‘পানি খামু আব্বু’—মাস্ক খুলে পানি খেতেই রক্তবমি নিথর হয়ে গেল আবির!
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

নীলফামারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

October 10, 2026

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধ/র্ষ/ণের পর শ্বাসরোধে হ/ত্যা করেন

October 10, 2026

বিমান থেকে অভিজিৎ দীপকেসহ সিজেপির ৩ শীর্ষ নেতা আটক

October 10, 2026

Recent Posts

  • সংসদে যাওয়ার সুযোগ পেলে ইসলামবিরোধী কোনো আইনে সমর্থন দেব না
  • নীলফামারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধ/র্ষ/ণের পর শ্বাসরোধে হ/ত্যা করেন
  • বিমান থেকে অভিজিৎ দীপকেসহ সিজেপির ৩ শীর্ষ নেতা আটক
  • নীলফামারীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনওর বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন

Recent Comments

No comments to show.

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাদমান সাদিক

Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
  • আমরা
© 2026 RN-News24. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.