Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
RN News 24
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
RN News 24
Home»আন্তর্জাতিক»হজের খুতবা দেবেন শায়খ আলী হুজাইফি
আন্তর্জাতিক

হজের খুতবা দেবেন শায়খ আলী হুজাইফি

May 19, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

ডেস্ক রিপোর্ট

পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ আরাফা দিবসের খুতবা প্রদানের জন্  নিযুক্ত করা হয়েছে মসজিদে নববীর প্রবীণ ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল হুজাইফিকে। সৌদি আরবের বাদশা ও দুই পবিত্র মসজিদের খাদেম সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এক রাজকীয় ফরমানের মাধ্যমে তাকে এই দায়িত্ব প্রদান করেন।

সৌদি আরবের রাজকীয় আদালতের ঘোষণা অনুযায়ী, আগামী ৯ জিলহজ ঐতিহাসিক আরাফাত ময়দানের মসজিদে নামিরাহ থেকে শায়খ হুজাইফি হজের মূল খুতবা দেবেন। বিশ্বজুড়ে কোটি কোটি মুসলিম এই খুতবা সরাসরি শোনার সুযোগ পাবেন।

৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করা হজের প্রধান রোকন বা স্তম্ভ। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে মসজিদে নামিরাহ থেকে এই খুতবা প্রদান করা হয়। খুতবা শেষে হাজিরা সেখানে জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করেন এবং সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর দরবারে মোনাজাতে মশগুল থাকেন। নবী করিম (সা.) বলেছেন, আরাফায় অবস্থানই হলো হজ।

শায়খ আলী হুজাইফি কে?

বিশ্বজুড়ে সুমিষ্ট ও ধীরস্থির কোরআন তেলাওয়াতের জন্য সুপরিচিত শায়খ আলী বিন আবদুর রহমান আল হুজাইফি। ১৯৪৭ সালের ২২ মে সৌদি আরবের মক্কা প্রদেশের আল-কারন আল-মুস্তাকিম এলাকায় জন্মগ্রহণ করেন তিনি।

তার শিক্ষাজীবন অত্যন্ত সমৃদ্ধ। ১৯৭২ সালে ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তিনি আইন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর মিশরের বিশ্ববিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৫ সালে ইসলামিক আইন বা শরিয়াহ বিষয়ে মাস্টার্স ও পিএইচডি সম্পন্ন করেন।

শায়খ হুজাইফি ১৯৭৯ সাল থেকে মদিনার মসজিদে নববীর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ সাড়ে চার দশকেরও বেশি সময় ধরে তিনি এই মর্যাদাপূর্ণ পদে আসীন। মাঝখানে ১৯৮১ সালের রমজানে তিনি মক্কার মসজিদুল হারামে তারাবিহ নামাজের ইমামতি করেছিলেন। এ ছাড়া ১৯৮৭ সালে তিনি মদিনার ঐতিহাসিক কুবা মসজিদেও ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারও আরাফার এই ঐতিহাসিক খুতবা বাংলাসহ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভাষায় সরাসরি অনুবাদ করে সম্প্রচার করা হবে। শায়খ হুজাইফির এই খুতবায় মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি এবং সমসাময়িক প্রেক্ষাপটে ইসলামের দিকনির্দেশনা ফুটে উঠবে বলে আশা করা হচ্ছে।

হজের খুতবা দেবেন শায়খ আলী হুজাইফি
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

রংপুরে শিক্ষক পরিবারকে হত্যার তদন্তের ভার দেওয়া হলো ডিবিকে

August 25, 2026

রো‌হিঙ্গাদের প্রত্যাবাসনে অনুকূল পরিবেশ তৈরির আহ্বান কানাডার

August 25, 2026

‘হিজাব ইসলামের অপরিহার্য অংশ নয়’, ভারতীয় আদালতের রায়

August 25, 2026

Recent Posts

  • রংপুরে শিক্ষক পরিবারকে হত্যার তদন্তের ভার দেওয়া হলো ডিবিকে
  • রো‌হিঙ্গাদের প্রত্যাবাসনে অনুকূল পরিবেশ তৈরির আহ্বান কানাডার
  • ‘হিজাব ইসলামের অপরিহার্য অংশ নয়’, ভারতীয় আদালতের রায়
  • আগামী চক্রবর্তীর সঙ্গে তোলা শেষ ছবিটি প্রকাশ করে আবেগঘন পোস্ট হবু স্বামীর
  • শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়

Recent Comments

No comments to show.

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাদমান সাদিক

Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
  • আমরা
© 2026 RN-News24. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.