Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
RN News 24
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
RN News 24
Home»আন্তর্জাতিক»কাউন্টি খেলার অভিজ্ঞতা অস্ট্রেলিয়া সিরিজে কাজে লাগাতে চান হাসান
আন্তর্জাতিক

কাউন্টি খেলার অভিজ্ঞতা অস্ট্রেলিয়া সিরিজে কাজে লাগাতে চান হাসান

July 25, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

ডেস্ক রিপোর্ট

সর্বশেষ লঙ্কা প্রিমিয়ার লিগে খেলেছেন হাসান মাহমুদ। তার আগে ইংল্যান্ডে কাউন্টিতে খেলেছেন তিনি। সেখানে লাল ও সাদা দুই বলেই খেলেছেন। ফলে সেই অভিজ্ঞতা আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে কাজে লাগাতে চান এই পেসার।

আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে হাসান বলেন, ‘কন্ডিশন খুব কাছাকাছি। ডারউইনের আবহাওয়া বাংলাদেশের মতো অনেকটা। একটু গরম আছে। পিচ থেকে হেল্প পাব। পেস বোলার হিসেবে মুভমেন্ট, বাউন্স পাব। পেস বোলারদের জন্য অনেক কিছু আছে যদি আমাদের প্রসেসে থাকি এবং ভালো শুরু করি।’ 

কাউন্টি খেলার অভিজ্ঞতা নিয়ে হাসান বলেন, ‘যখন একটা দলের হয়ে ভালো করবেন এবং পরের বছরও আপনাকে চাইবে, একজন স্পোর্টসম্যান হিসেবে অনেক ভালো অনুভূতি এটা। তাদের সংস্কৃতি, ক্রিকেট সবই আমাকে ভালো অভিজ্ঞতা এনে দিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে এটা ভালো কাজে দেবে।’

অস্ট্রেলিয়া সফর নিয়ে নিজের পরিকল্পনা জানাতে গিয়ে হাসান বলেন, ‘আমার প্ল্যানের কথা বললে, চাইব নিজের সেরাটা দিয়ে খেলতে। কাউন্টিতে যেভাবে শুরু করেছি, সেই ধারাবাহিকতা রেখে বল করি, দলের জন্য উইকেট নিই, অবদান রাখি।’

‘১০-১১ বছর পর অস্ট্রেলিয়ার সাথে টেস্ট। এবার আবার ওদের মাটিতে। আমার জন্য অনেক ইম্পরট্যান্ট ম্যাচ। সবার স্বপ্ন থাকে দেশের বাইরের টেস্ট ভালো পারফর্ম করা, জয় নিয়ে আসা। সেটা সবার স্বপ্ন থাকবে, চেষ্টা থাকবে, টুর্নামেন্ট আমাদের করে নেওয়ার।’-যোগ করেন তিনি।

কাউন্টি খেলার অভিজ্ঞতা অস্ট্রেলিয়া সিরিজে কাজে লাগাতে চান হাসান
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

বিমান থেকে অভিজিৎ দীপকেসহ সিজেপির ৩ শীর্ষ নেতা আটক

October 10, 2026

হেক্সা মিশন জয়ী রংপুরের ফুটবল কন্যাদের সংবর্ধনা

September 26, 2026

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত

September 17, 2026

Recent Posts

  • সংসদে যাওয়ার সুযোগ পেলে ইসলামবিরোধী কোনো আইনে সমর্থন দেব না
  • নীলফামারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধ/র্ষ/ণের পর শ্বাসরোধে হ/ত্যা করেন
  • বিমান থেকে অভিজিৎ দীপকেসহ সিজেপির ৩ শীর্ষ নেতা আটক
  • নীলফামারীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনওর বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন

Recent Comments

No comments to show.

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাদমান সাদিক

Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
  • আমরা
© 2026 RN-News24. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.