Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
RN News 24
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
RN News 24
Home»সর্বশেষ»সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর গোলাম মোস্তফা
সর্বশেষ

সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর গোলাম মোস্তফা

June 24, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

ডেস্ক রিপোর্ট

রাজধানীর গাবতলী পশুরহাট এলাকায় গরু-ছাগলসহ ছিনতাই হওয়া একটি ট্রাক উদ্ধার এবং অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার স্বীকৃতিস্বরূপ পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. গোলাম মোস্তফাকে সাহসিকতার পুরস্কার দেওয়া হয়েছে।

বুধবার (২৪ জুন) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের পক্ষে এই পুরস্কার তুলে দেন ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন, পিপিএম-বার।

ডিএমপি ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, গত ২৬ মে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিসি ট্রাফিক মিরপুর মোহাম্মদ ছানোয়ার হোসেনের প্রত্যক্ষ নির্দেশনায় গাবতলী পশুরহাট এলাকায় একটি সাঁড়াশি অভিযান চালান পুলিশ পরিদর্শক মো. গোলাম মোস্তফা।

অভিযানে তিনি সাহসিকতা, দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে গরু-ছাগল বোঝাই ছিনতাই হওয়া ট্রাকটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন। একই সঙ্গে তিনি এই ঘটনার সঙ্গে জড়িত ছিনতাইকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।

তার এই কৃতিত্বপূর্ণ ও সাহসী ভূমিকার অনন্য দৃষ্টান্তের স্বীকৃতিস্বরূপ ডিএমপি কমিশনারের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়। আজ (বুধবার) এক অনুষ্ঠানে ডিসি ট্রাফিক মিরপুর মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম-বার আনুষ্ঠানিকভাবে পরিদর্শক গোলাম মোস্তফার হাতে সাহসিকতার এই পুরস্কার তুলে দেন।

সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর গোলাম মোস্তফা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন

July 1, 2026

ভারতের বাংলাদেশ সফর নিয়ে আশার আলো

July 1, 2026

কিশোরী-তরুণীদের নেতৃত্ব বিকাশে গাইডিং কার্যক্রম বাড়াতে হবে

June 30, 2026

Recent Posts

  • নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন
  • ভারতের বাংলাদেশ সফর নিয়ে আশার আলো
  • কিশোরী-তরুণীদের নেতৃত্ব বিকাশে গাইডিং কার্যক্রম বাড়াতে হবে
  • ড্রেসিংরুমে ‘হাল না ছাড়ার’ এক বার্তায় বদলে যায় ব্রাজিল
  • আনুশকার ১৭ বছরের রেকর্ড ভাঙলেন সামান্থা

Recent Comments

No comments to show.

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাদমান সাদিক

Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
  • আমরা
© 2026 RN-News24. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.