Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
RN News 24
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
RN News 24
Home»ট্রেন্ডিং»স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে
ট্রেন্ডিং

স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে

October 11, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

ডেস্ক রিপোর্ট

সাংবাদিক কামরুজ্জামান বাবলুকে অপহরণ, হত্যাচেষ্টা, জিম্মি করে নির্যাতন ও অর্থ লুটপাটের অভিযোগের সুষ্ঠু তদন্ত, তার নিরাপত্তা নিশ্চিত এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিকরা। তারা বলেছেন, স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কণ্ঠরোধের অপচেষ্টা বন্ধ করতে হবে।

রোববার (১১ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সচেতন সাংবাদিক ইউনিটি আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানান বক্তারা। এ সময় তারা সাংবাদিক কামরুজ্জামান বাবলুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনারও দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, মানুষের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সাংবাদিক কামরুজ্জামান বাবলুর ঘটনায় ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং তার নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের (এফবিজেও) মহাসচিব ও দৈনিক স্বদেশ বিচিত্রার প্রধান বার্তা সম্পাদক মো. শামছুল আলম বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগ স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনতে হবে।

বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজে) নির্বাহী সদস্য মো. আবু হানিফ বলেন, ৫ আগস্টের পর গুম, খুন ও অপহরণ চিরতরে নির্মূলের প্রত্যাশা তৈরি হয়েছিল। এরপরও একজন জ্যেষ্ঠ সাংবাদিকের গুম ও নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ জাতির জন্য লজ্জাজনক। সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন ও কণ্ঠরোধের অপচেষ্টা বন্ধ করতে হবে। কামরুজ্জামান বাবলুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং তার নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

কর্মসূচির সমন্বয়ক সাংবাদিক ও মানবাধিকার সংগঠক মহিন উদ্দিন স্বপন এবং এ. এফ. এম. রাসেল পাটোয়ারী যৌথভাবে মানববন্ধন পরিচালনা করেন। এতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসেন, দৈনিক তরুণ কণ্ঠের সম্পাদক রফিকুল ইসলাম শান্ত, মানবাধিকারকর্মী সেলিম রেজা বাচ্চু, বৈশাখী সংবাদের সম্পাদক রফিকুল ইসলাম এবং দৈনিক আগামীর সময়ের স্টাফ রিপোর্টার নোমান মোশাররফসহ বিভিন্ন গণমাধ্যম, সাংবাদিক সংগঠন ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর পোস্তগোলা ওভারব্রিজের নিচে তথ্য দেওয়ার কথা বলে ডেকে নিয়ে অস্ত্রের মুখে কামরুজ্জামান বাবলুকে অপহরণ করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় ঢাকার সিএমএম আদালতে মামলা করেছেন তিনি।

স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

নারায়ণগঞ্জে গ্যাস জমে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

October 11, 2026

সংসদে যাওয়ার সুযোগ পেলে ইসলামবিরোধী কোনো আইনে সমর্থন দেব না

October 10, 2026

নীলফামারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

October 10, 2026

Recent Posts

  • স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে
  • চার দিনের সফ‌রে ঢাকায় আসছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী
  • নারায়ণগঞ্জে গ্যাস জমে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ
  • সংসদে যাওয়ার সুযোগ পেলে ইসলামবিরোধী কোনো আইনে সমর্থন দেব না
  • নীলফামারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

Recent Comments

No comments to show.

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাদমান সাদিক

Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
  • আমরা
© 2026 RN-News24. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.