Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
RN News 24
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
RN News 24
Home»রাজনীতি»বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নিজ ভাইয়ের বহিষ্কারের দাবি এমপি বাবুলের
রাজনীতি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নিজ ভাইয়ের বহিষ্কারের দাবি এমপি বাবুলের

September 2, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ আর এম এম পি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা, গ্রুপিং এবং নিজের ছোট ভাই ও কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের ভূমিকার তীব্র সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করেছেন।

বক্তব্যে তিনি দলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে তার ভাই  জাহাঙ্গীর আলমকে অবিলম্বে বহিষ্কার করার দাবি জানান এবং তার বিরুদ্ধে বিভিন্ন সময় অন্য দলের স্বার্থে কাজ করার অভিযোগ তোলেন।

সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে রোকন উদ্দিন বাবুল বলেন, “যারা ধানের শীষে ভোট করবে না, অথচ বিএনপির নাম মুখে নেবে—তাদের আমরা বরদাস্ত করব না।ঃ

বিগত ছয় মাস ধরে কোনো দলীয় কর্মসূচিতে অংশ না নিয়ে হঠাৎ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “যার মধ্যে রাজনৈতিক শিষ্টাচার ও আদব-কায়দা নেই, সে কখনো প্রকৃত নেতা বা জনপ্রতিনিধি হতে পারে না।”

তিনি জেলা নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দলবিরোধী কর্মকাণ্ডের জন্য অনতিবিলম্বে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে দল থেকে বহিষ্কার করতে হবে। অন্যথায় সাধারণ নেতাকর্মীরা তাদের প্রতিহত করবে।

রাজনৈতিক অবস্থান নিয়ে কড়া সমালোচনা ছোট ভাই ও উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের রাজনৈতিক ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এমপি বাবুল বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে সে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে গিয়ে বলেছিল, “আমি তাকে হারানোর জন্য রাজনীতি করি। একবার সে জাতীয় পার্টির সাবেক এমপির কাছ থেকে গাড়ি উপহার নেয়, আবার কখনো জামায়াতের সঙ্গে জোট বাঁধে। আসলে তার উদ্দেশ্য কী, তা আগে স্পষ্ট করা উচিত।”

উন্নয়ন ও ঐক্যের আহ্বান নির্বাচনী এলাকার কিছু নেতাকর্মী তার ছবি বাদ দিয়ে ব্যানার-পোস্টার সাঁটানো এবং চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, “এমপিকে বাইপাস করে রাজনৈতিক সফলতা পাওয়ার স্বপ্ন দেখা আস্পর্ধা ছাড়া কিছুই নয়।”

বক্তব্যের শেষভাগে তিনি আদিতমারী-কালীগঞ্জের উন্নয়ন নিশ্চিত করতে দলীয় নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, যাঁরা এ অঞ্চলের উন্নয়ন আটকে দিতে এবং চক্রান্ত করতে চায়, তাঁদের প্রতিহত না করলে কাঙ্ক্ষিত উন্নয়নের ধারা অক্ষুন্ন রাখা সম্ভব নয়।

সমাবেশে লালমনিরহাট জেলা ও কালীগঞ্জ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে বিএমপির উপজেলা আহবায়ক জাহাঙ্গীর আলম সকালে উপজেলার প্রাণকেন্দ্র তুষভান্ডার বাজার হয়ে একটি র‌্যালি বের করেন। সেখানে বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সেখানে বিএনপির আহবায়ক জাহাঙ্গীর আলম বলেন, “কালীগঞ্জে বিএনপি কে নিয়ে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র কখনোই করতে দেয়া হবে না। ‌ প্রকৃত বিএনপির নেতাকর্মীরা আজ অবহেলিত হচ্ছে। ‌ কখনোই বরবাদ করা হবে না। শেখ হাসিনাকে সরাতে ১৮ বছর লেগেছে, তখন আমরা যেভাবে রাজপথে ছিলাম। সেভাবেই এই ষড়যন্ত্রকারী কে সরিয়ে দেওয়া হবে।”

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নিজ ভাইয়ের বহিষ্কারের দাবি এমপি বাবুলের
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে

October 11, 2026

নারায়ণগঞ্জে গ্যাস জমে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

October 11, 2026

সংসদে যাওয়ার সুযোগ পেলে ইসলামবিরোধী কোনো আইনে সমর্থন দেব না

October 10, 2026

Recent Posts

  • স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে
  • চার দিনের সফ‌রে ঢাকায় আসছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী
  • নারায়ণগঞ্জে গ্যাস জমে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ
  • সংসদে যাওয়ার সুযোগ পেলে ইসলামবিরোধী কোনো আইনে সমর্থন দেব না
  • নীলফামারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

Recent Comments

No comments to show.

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাদমান সাদিক

Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
  • আমরা
© 2026 RN-News24. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.