Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
RN News 24
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
RN News 24
Home»অপরাধ»শিক্ষার্থীদের পচা ডিম দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন
অপরাধ

শিক্ষার্থীদের পচা ডিম দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন

May 10, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

অনলাইন রিপোর্ট

নীলফামারীর কিশোরগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মাঝে পচা ডিম, নিম্নমানের কলা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান। এরআগে গত ৪ মে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টে ‘নীলফামারীতে স্কুল ফিডিংয়ে শিক্ষার্থীদের দেওয়া হলো পচা ডিম’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। সেদিনই ইউএনও স্বাক্ষরিত এক নোটিশে তদন্ত কমিটি গঠন করা হয়। 

তদন্ত কমিটির নোটিশে বলা হয়, নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় বিভিন্ন সংবাদপত্রে কিশোরগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রমে পচা ডিম সরবরাহ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। বিষয়টি যথাযথভাবে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নিম্নবর্ণিত ৩ (তিন) সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো।

এতে আরও বলা হয়, উক্ত অভিযোগের বিষয়ে জরুরি ভিত্তিতে সরেজমিনে তদন্তপূর্বক মতামতসহ প্রতিবেদন আগামী সাত কর্মদিবসের মধ্যে দাখিলের জন্য তদন্ত কমিটিকে বলা হল।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দিলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষার্থীদের পচা ডিম দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন

July 1, 2026

ভারতের বাংলাদেশ সফর নিয়ে আশার আলো

July 1, 2026

কিশোরী-তরুণীদের নেতৃত্ব বিকাশে গাইডিং কার্যক্রম বাড়াতে হবে

June 30, 2026

Recent Posts

  • নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন
  • ভারতের বাংলাদেশ সফর নিয়ে আশার আলো
  • কিশোরী-তরুণীদের নেতৃত্ব বিকাশে গাইডিং কার্যক্রম বাড়াতে হবে
  • ড্রেসিংরুমে ‘হাল না ছাড়ার’ এক বার্তায় বদলে যায় ব্রাজিল
  • আনুশকার ১৭ বছরের রেকর্ড ভাঙলেন সামান্থা

Recent Comments

No comments to show.

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাদমান সাদিক

Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
  • আমরা
© 2026 RN-News24. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.