Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
RN News 24
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
RN News 24
Home»দুর্ঘটনা»স্বামীর লাশ নিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল স্ত্রীর
দুর্ঘটনা

স্বামীর লাশ নিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল স্ত্রীর

June 3, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

ডেস্ক রিপোর্ট

ঢাকা থেকে স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে নড়াইলে সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা বেগম (৫২) নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নড়াইল সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় ঢাকা-বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সচালক আকবর আলীরও (২৭) মৃত্যু হয়। এছাড়া আহত হয়েছেন অন্তত ৫ জন।

নিহত জাহানারা বেগমের বাড়ি যশোর সদর উপজেলার মাহিদিয়া এলাকায়। অ্যাম্বুলেন্সচালক আকবর আলীর বাড়ি লক্ষীপুরে। নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ বুধবার ভোরে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে মারা যায় পুলিশে কর্মরত উপ-পরিদর্শক আবু তাহেরের বাবা ইসমাইল হোসেন। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে ইসমাইল হোসেনের লাশ গ্রামের বাড়ি যশোরে নিয়ে যাচ্ছিলেন পরিবারের সদস্যরা। পথিমধ্যে ঢাকা-বেনাপোল মহাসড়কের নড়াইল সদর উপজেলার পূর্ব বালিয়াডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন ইসমাইল হোসেনের স্ত্রী জাহানারা বেগম। এসময় গুরুতর আহত হন অ্যাম্বুলেন্স চালকসহ মোট ৬ জন। পরে তাদের হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্স চালকেরও মৃত্যু হয়। বাকি আহতরা নড়াইল জেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, ইসমাইল হোসেনসহ দুর্ঘটনায় মৃত দুইজনের লাশ নড়াইল জেলা হাসপাতালে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্বামীর লাশ নিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল স্ত্রীর
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন

July 1, 2026

ভারতের বাংলাদেশ সফর নিয়ে আশার আলো

July 1, 2026

কিশোরী-তরুণীদের নেতৃত্ব বিকাশে গাইডিং কার্যক্রম বাড়াতে হবে

June 30, 2026

Recent Posts

  • নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন
  • ভারতের বাংলাদেশ সফর নিয়ে আশার আলো
  • কিশোরী-তরুণীদের নেতৃত্ব বিকাশে গাইডিং কার্যক্রম বাড়াতে হবে
  • ড্রেসিংরুমে ‘হাল না ছাড়ার’ এক বার্তায় বদলে যায় ব্রাজিল
  • আনুশকার ১৭ বছরের রেকর্ড ভাঙলেন সামান্থা

Recent Comments

No comments to show.

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাদমান সাদিক

Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
  • আমরা
© 2026 RN-News24. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.