Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
RN News 24
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
RN News 24
Home»দুর্ঘটনা»‘বাস থেকে না নামলে আজ নির্ঘাত মারা যেতাম’
দুর্ঘটনা

‘বাস থেকে না নামলে আজ নির্ঘাত মারা যেতাম’

June 5, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

ডেস্ক রিপোর্ট

‘আজকে বাস থেকে না নামলে নির্ঘাত মারা যেতাম। আমি সাঁতার পারি না। আজ অনেক বড় একটি বিপদ থেকে বাঁচলাম। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি।’ 

এভাবেই কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন এসবি সুপার ডিলাক্সের যাত্রী মৌমিতা শেখ। তিনি কুষ্টিয়ার মজমপুর থেকে একাই এসবি সুপার ডিলাক্সের বাসে উঠেছিলেন ঢাকা যাওয়ার উদ্দেশ্যে।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, সকাল ৭টার দিকে কুষ্টিয়ার মজমপুর থেকে এসবি সুপার ডিলাক্সে উঠি ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে। আমাদের বাসটি সাড়ে ৯টার একটু আগে দৌলতদিয়ার ৭নং ফেরিঘাটে আসে। ফেরিঘাটে প্রবেশের আগেই বাসের সুপারভাইজার সব যাত্রীদের নেমে যেতে বলে। তখন আমিসহ অন্যান্যরা নেমে পড়ি। নেমে যখন সংযোগ সড়কের পাশ দিয়ে হেঁটে আসি তখন দেখি বাসটি ফুল স্পিডে সামনের দিকে এগিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেল। আমরা বাস থেকে সবাই নেমে গিয়েছিলাম বলে আজ বেঁচে আছি।

তিনি বলেন, ঘাট ব্যবস্থাপনায় সরকারের আরও পদক্ষেপ নেওয়া উচিত। সংযোগ সড়কটি অনেক খাড়া। এখানে সরকারের আরও কাজ করা উচিত। না হলে এরকম দুর্ঘটনা ঘটতেই থাকবে। দুর্ঘটনার কারণগুলো সরকারের সঠিকভাবে খতিয়ে দেখা উচিত।

আজ শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে নদীতে পড়ে যায়। এ ঘটনায় বাসে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। আড়াই ঘণ্টার প্রচেষ্টায় উদ্ধারকারী জাহাজ হামজা বাসটিকে উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় জেলা প্রশাসন থেকে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, বাসে কোনো যাত্রী ছিল না তাই হতাহতের ঘটনা ঘটেনি। যাত্রীদের মালামালগুলো উদ্ধার করা হয়েছে। আমরা এখন যাচাই-বাছাই করে যাত্রীদের মালামালগুলো বুঝিয়ে দেব। সবার প্রতি অনুরোধ আপনারা সচেতন থাকবেন। ফেরিতে ওঠার সময় বাস থেকে নেমে যাবেন এবং লঞ্চে যেন অতিরিক্ত যাত্রী না ওঠে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে গত ২৫ মার্চ কুষ্টিয়া থেকে ছেড়ে আসা সোহার্দ্য পরিবহনের একটি বাস দৌলতদিয়ার তিন নম্বর ফেরি ঘাটে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এ ঘটনায় বাসের ২৬ জন যাত্রী প্রাণ হারান। 

‘বাস থেকে না নামলে আজ নির্ঘাত মারা যেতাম’
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

কমছে না হামের প্রকোপ, ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

June 5, 2026

বিশ্বকাপের বাকি ৬ দিন: সর্বোচ্চ গোলদাতার ৬ ম্যাজিক

June 5, 2026

ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’

June 5, 2026

Recent Posts

  • ‘বাস থেকে না নামলে আজ নির্ঘাত মারা যেতাম’
  • কমছে না হামের প্রকোপ, ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন
  • বিশ্বকাপের বাকি ৬ দিন: সর্বোচ্চ গোলদাতার ৬ ম্যাজিক
  • ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনায় জোর দিলেন রাষ্ট্রপতি

Recent Comments

No comments to show.

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাদমান সাদিক

Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
  • আমরা
© 2026 RN-News24. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.