Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
RN News 24
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
RN News 24
Home»খেলা»ফিরে গেলেন তামিম, লিটন ও শান্ত, বিপদে বাংলাদেশ
খেলা

ফিরে গেলেন তামিম, লিটন ও শান্ত, বিপদে বাংলাদেশ

June 9, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

ডেস্ক রিপোর্ট

ইনিংসের দ্বিতীয় ওভারেই আউট হয়ে গিয়েছিলেন ওপেনার সাইফ হাসান। এরপর অবশ্য আরেক ওপেনার তানজিদ তামিমকে নিয়ে দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত। দুজনে মিলে দ্বিতীয় উইকেটে ৯১ বলে ৯৬ রানের জুটি গড়েন। 

ভালোই খেলছিলেন। বাংলাদেশও দলীয় একশো পেরোয় তাদের ব্যাটে ভর করে। তবে তানজিদ ফিরতেই ছন্দপতন হয়। ফর্মে থাকা লিটন দাস নেমেও বেশিক্ষণ টিকতে পারলেন না। শেষমেশ বিদায় নিলেন শান্ত। টপঅর্ডার যেন মুহূর্তেই ধসে গেছে স্বাগতিক বাংলাদেশের। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৫৫ রান। 

২০১১ সালের পর প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি বাংলাদেশ-অস্ট্রেলিয়া। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুর শেরে বাংলায় আজ টস জিতে আগে ফিল্ডিং নেয় অস্ট্রেলিয়া। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ দ্বিতীয় ওভারেই সাইফকে হারায়। যদিও নাথান এলিসের প্রথম বলেই তিনি চার দিয়ে শুরু করেছিলেন। বেশ বাইরে ছিল সেই ডেলিভারি। পরের বলটি কিছুটা ভেতরে ছিল, কিন্তু সাইফের টাইমিং হয়নি ঠিকঠাক। এজ হয়ে স্লিপে থাকা লাবুশেনের তালুবন্দী হয় সেটি।

সাইফ ৫ বলে ৫ রান করে ফিরেছেন। সাইফের পর দ্রুত ফিরতে পারতেন শান্তও। ক্রিজে এসে এলিসের প্রথম বলে চার হাঁকান। পরের বলেই তিনিও ক্যাচ দেন দ্বিতীয় স্লিপের লাবুশেনকে। তবে এই অজি তারকার হাত থেকে বল ফসকে যায়। দেখেশুনে শুরুর পর তামিম ও শান্ত চড়াও হন অজি বোলারদের ওপর। বিশেষত ওপেনার তামিম দ্রুতগতিতে রান তুলছিলেন। 

সাদা বলের ক্রিকেটে ধারাবাহিকভাবে ফর্মে আছেন তানজিদ। আজও আস্থার প্রতিদান দিয়েছেন। ৪১ বলেই ফিফটি হাঁকিয়েছেন। অবশ্য পঞ্চাশ ছুঁয়ে বেশি দূর এগোতে পারেননি তানজিদ। ন‍্যাথান এলিসের দারুণ স্লোয়ারে মিড অফে জেভিয়ার বার্টলেটের হাতে ধরা পড়েন বাঁহাতি এই ওপেনার। ৪৪ বলে সাত চার ও এক ছক্কায় ৫৪ রান করেন টাইগার এই ওপেনার।

তানজিদের বিদায়ের পর ক্রিজে নেমেই বেশিক্ষণ টিকলেন না লিটন দাসও। ম্যাট রেনশর বলে উইকেট ছেড়ে বেরিয়ে এসে মিড অফ দিয়ে মারতে চেয়েছিলেন। কিন্তু ঠিকঠাক খেলতে পারলেন না। ফলো থ্রুর সময় ক্যাচ নেন বোলার নিজেই। ৯ বলে ৭ রান করে আউট হয়ে গেছেন লিটন। 

লিটনের পর ভালো ছন্দে থাকা শান্তকেও ফিরিয়েছেন ম্যাট রেনশ। স্টাম্পে থাকা ডেলিভারি জায়গা বানিয়ে লং অফের উপর দিয়ে পাঠাতে চেয়েছিলেন বাঁহাতি ব‍্যাটসম‍্যান। টাইমিং করতে পারেননি তিনি। সহজ ক‍্যাচ নেন কুপার কনোলি। ৮৬ বলে নয় চার ও এক ছক্কায় ৬৭ রান করেন শান্ত।

ফিরে গেলেন তামিম বিপদে বাংলাদেশ লিটন ও শান্ত
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

হালান্ডের গোলক্ষুধায় ভর করে দাপট দেখাতে চায় নরওয়ে

June 9, 2026

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

June 9, 2026

পিকআপভ্যান ভর্তি গাঁজা নিয়ে ঢাকায়, পথে ধরা ২ কারবারি

June 9, 2026

Recent Posts

  • হালান্ডের গোলক্ষুধায় ভর করে দাপট দেখাতে চায় নরওয়ে
  • পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩
  • পিকআপভ্যান ভর্তি গাঁজা নিয়ে ঢাকায়, পথে ধরা ২ কারবারি
  • রংপুর মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
  • মেসির ব্যঙ্গচিত্র ঘিরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ৪

Recent Comments

No comments to show.

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাদমান সাদিক

Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
  • আমরা
© 2026 RN-News24. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.