Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
RN News 24
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
RN News 24
Home»অপরাধ»পাহাড়ি ঢলের পানিতে ভেসে যাওয়া যুবকের মরদেহ উদ্ধার
অপরাধ

পাহাড়ি ঢলের পানিতে ভেসে যাওয়া যুবকের মরদেহ উদ্ধার

June 22, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

ডেস্ক রিপোর্ট

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পাহাড়ি ঢলের পানিতে ঘর ভেঙে ভেসে যাওয়া মানসিক ভারসাম্যহীন যুবক রুবেল মিয়ার (৩০ মরদেহ প্রায় ৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের বড়দল পুরানহাটি গ্রামের বাসিন্দা বশিরুল হকের ছেলে।

সোমবার (২২ জুন) সকাল ৯টার দিকে নিখোঁজ হওয়ার পর বিকেল ৪টার দিকে উপজেলার বড়দল নতুনহাটি ও পুরানহাটির মধ্যবর্তী খাল এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিনের টানা বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পায়। সোমবার সকালে বড়দল গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত খালের বাঁধ উপচে পানি মাটিয়ান হাওরে প্রবেশ করতে শুরু করলে খালসংলগ্ন বসতঘরগুলো ভাঙনের ঝুঁকিতে পড়ে। এ সময় পরিবারের সদস্যরা ঘরের আসবাবপত্র নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজে ব্যস্ত ছিলেন। 

পরিবারের দাবি, মানসিক ভারসাম্যহীন রুবেল মিয়া ঘরের এক পাশে একটি কুটিরের সঙ্গে বাঁধা অবস্থায় ছিলেন। হঠাৎ প্রবল স্রোতে ঘরটি ভেঙে গেলে ঘরের একটি অংশের সঙ্গে তিনি পানিতে ভেসে যান।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করলেও দীর্ঘ সময় তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টাব্যাপী তল্লাশি চালায়। একপর্যায়ে বিকেলে খাল এলাকা থেকে রুবেল মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল থেকে নিখোঁজ থাকা রুবেল মিয়ার মরদেহ বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পাহাড়ি ঢলের পানিতে ভেসে যাওয়া যুবকের মরদেহ উদ্ধার
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন

July 1, 2026

ভারতের বাংলাদেশ সফর নিয়ে আশার আলো

July 1, 2026

কিশোরী-তরুণীদের নেতৃত্ব বিকাশে গাইডিং কার্যক্রম বাড়াতে হবে

June 30, 2026

Recent Posts

  • নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন
  • ভারতের বাংলাদেশ সফর নিয়ে আশার আলো
  • কিশোরী-তরুণীদের নেতৃত্ব বিকাশে গাইডিং কার্যক্রম বাড়াতে হবে
  • ড্রেসিংরুমে ‘হাল না ছাড়ার’ এক বার্তায় বদলে যায় ব্রাজিল
  • আনুশকার ১৭ বছরের রেকর্ড ভাঙলেন সামান্থা

Recent Comments

No comments to show.

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাদমান সাদিক

Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
  • আমরা
© 2026 RN-News24. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.