Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
RN News 24
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
RN News 24
Home»অপরাধ»বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি লিজের জমি দখলের চেষ্টার অভিযোগ
অপরাধ

বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি লিজের জমি দখলের চেষ্টার অভিযোগ

June 24, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

ডেস্ক রিপোর্ট

নওগাঁর বদলগাছীতে এক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ অন্য নেতাদের বিরুদ্ধে সরকারি লিজের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার (২৩ জুন) থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

অভিযুক্ত বিএনপি নেতার নাম বিদ্যুৎ হোসেন। তিনি উপজেলার বালুভরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২২ জুন) দুপুরে বালুভরা ইউনিয়নের পিতাম্বরপুর গ্রামের প্রায় ৫ একর ৭ শতাংশ কৃষিজমিতে জবরদখলের উদ্দেশ্যে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিদ্যুৎ হোসেন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজাদুল ইসলাম, ঢেকরা গ্রামের হামিদুল ইসলাম, বারাতৈল গ্রামের আজিজুল ইসলাম ও প্রধানকুন্ডি গ্রামের আজাদ হোসেনসহ আরও কয়েকজন ট্রাক্টর নিয়ে জমিতে হালচাষ শুরু করেন। খবর পেয়ে লিজগ্রহীতা জাহাঙ্গীর, রিক্তা বেওয়া, রিপা বেগম ও মেহেদী হাসান রাজা বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, হট্টগোল ও ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে অভিযুক্ত নেতারা পালিয়ে যান। এ সময় ভুক্তভোগীরা ট্রাক্টরটি আটকে দেন।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দখলকারীরা প্রভাবশালী হওয়ায় নিরাপত্তার আশঙ্কায় মঙ্গলবার (২৩ জুন) বদলগাছী থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীরা।

স্থানীয়রা জানান, প্রায় ১২ বছর ধরে ভূমি অফিস থেকে লিজ নিয়ে জমিগুলো ভোগদখল করে আসছেন মেহেদী হাসান রাজাসহ অন্যরা। সম্প্রতি বিএনপি সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি দল সংঘবদ্ধ হয়ে জমিটি দখলের তৎপরতা চালিয়ে যাচ্ছে।

ভুক্তভোগী মেহেদী হাসান রাজা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি নিয়ম মেনে লিজ নিয়ে চাষাবাদ করে আসছি। হঠাৎ বিদ্যুৎ হোসেনের নেতৃত্বে একটি গোষ্ঠী দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা করছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

ভুক্তভোগী বিধবা নারী রিক্তা বেওয়া বলেন, স্বামীর মৃত্যুর পর এ জমিটুকুই একমাত্র সম্বল। ভূমি অফিস থেকে লিজ নিয়ে চাষাবাদ করে আসছি। জোরপূর্বক জমি দখল হলে আমার জীবিকা হুমকিতে পড়বে। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এলাকাবাসী জানায়, গত বছরের ৫ আগস্টের পরেও একাধিকবার অভিযুক্তরা এ জমি দখলের চেষ্টা করেছেন। এ ছাড়া তাদের বিরুদ্ধে এলাকায় এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বালুভরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিদ্যুৎ হোসেন বলেন, যারা এতদিন জমি ভোগদখল করছিলেন, তাদের লিজের মেয়াদ গত বৈশাখ মাসে শেষ হয়েছে। আমাদের পক্ষ থেকেও নতুন লিজের জন্য আবেদন করা হয়েছে। নতুন লিজ না হওয়া সত্ত্বেও আগের লিজগ্রহীতারা জমিতে ধান রোপণ করছেন। তাই দলের কয়েকজন সেখানে গিয়ে হালচাষ করেছেন। আমি ঘটনাস্থলে মীমাংসার জন্য উপস্থিত ছিলাম।

বালুভরা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আল ইমরান হোসেন বলেন, জমিগুলোর লিজের মেয়াদ শেষ হয়েছে। উভয় পক্ষই নতুন লিজের জন্য আবেদন করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) তদন্ত করে নতুন লিজ দেবেন। তবে নতুন লিজ নির্ধারণের আগেই আগের লিজগ্রহীতারা জমিতে ধান রোপণ শুরু করেছেন। উভয় পক্ষের চাষাবাদ বন্ধ রাখতেই কয়েকজন সেখানে গিয়েছিলেন বলে জেনেছি।

বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, থানায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন বলেন, প্রভাব খাটিয়ে জমি দখলের কোনো সুযোগ নেই। যারা চেকের মাধ্যমে দীর্ঘদিন ধরে ভোগদখল ও চাষাবাদ করে আসছেন, তাদেরই অগ্রাধিকার দেওয়া হবে।

বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি লিজের জমি দখলের চেষ্টার অভিযোগ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন

July 1, 2026

ভারতের বাংলাদেশ সফর নিয়ে আশার আলো

July 1, 2026

কিশোরী-তরুণীদের নেতৃত্ব বিকাশে গাইডিং কার্যক্রম বাড়াতে হবে

June 30, 2026

Recent Posts

  • নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন
  • ভারতের বাংলাদেশ সফর নিয়ে আশার আলো
  • কিশোরী-তরুণীদের নেতৃত্ব বিকাশে গাইডিং কার্যক্রম বাড়াতে হবে
  • ড্রেসিংরুমে ‘হাল না ছাড়ার’ এক বার্তায় বদলে যায় ব্রাজিল
  • আনুশকার ১৭ বছরের রেকর্ড ভাঙলেন সামান্থা

Recent Comments

No comments to show.

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাদমান সাদিক

Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
  • আমরা
© 2026 RN-News24. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.