Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
RN News 24
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
RN News 24
Home»অপরাধ»প্রতিবেশীর দেওয়ালে বন্দি এক পরিবার, মই বেয়ে চলাচল
অপরাধ

প্রতিবেশীর দেওয়ালে বন্দি এক পরিবার, মই বেয়ে চলাচল

June 29, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

ডেস্ক রিপোর্ট

শরীয়তপুরে একটি পরিবারের একমাত্র যাতায়াতের পথ বন্ধ করে উঁচু দেওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। ফলে প্রায় দেড় বছর ধরে পরিবারের নারী, শিশু ও বৃদ্ধ সদস্যদের প্রতিদিন বাঁশের মই বেয়ে দেওয়াল টপকে বাড়িতে প্রবেশ ও বের হতে হচ্ছে। শরীয়তপুরের নড়িয়া উপজেলার দক্ষিণ বৈশাখীপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, উপজেলার দক্ষিণ বৈশাখীপাড়া গ্রামের বাসিন্দা মো. হাবিবুর রহমানের (৬০) বাড়ির একমাত্র যাতায়াতের পথ জোরপূর্বক বন্ধ করে দিয়েছেন প্রতিবেশী ইসমাইল ছৈয়াল ও তার পরিবারের সদস্যরা। রাস্তার ওপর দেওয়াল নির্মাণের পাশাপাশি একটি বাথরুমও তৈরি করায় পথটি সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যায়। এতে বাড়িতে যাতায়াতের অন্য কোনো বিকল্প পথ না থাকায় বাধ্য হয়ে প্রতিদিন মই ব্যবহার করে চলাচল করতে হচ্ছে।

পরিবারটির দাবি- প্রায় দেড় বছর ধরে জরুরি চিকিৎসা, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত এবং দৈনন্দিন প্রয়োজনীয় কাজেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিশু থেকে শুরু করে নারী ও বয়স্ক সবাইকে জীবনের ঝুঁকি নিয়ে দেওয়াল টপকে চলাচল করতে হচ্ছে।

এ ঘটনায় ভুক্তভোগী মো. হাবিবুর রহমান নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় ১৭ বছর ধরে ব্যবহৃত তাদের একমাত্র যাতায়াতের পথটি জোরপূর্বক বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দ্রুত পথটি উন্মুক্ত করা এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

ভুক্তভোগী মো. হাবিবুর রহমান  বলেন, দেড় বছর ধরে আমাদের যাতায়াতের পথ বন্ধ করে রেখেছেন ইসমাইল ছৈয়াল। বাধ্য হয়ে বাঁশের মই ব্যবহার করে বাড়িতে ঢুকতে ও বের হতে হচ্ছে। আমরা চাই ইউএনও মহোদয় বিষয়টি তদন্ত করে আমাদের চলাচলের পথটি খুলে দেওয়ার ব্যবস্থা করুন।

এ ব্যাপারে জানতে চাইলে অভিযোগ স্বীকার করে ইসমাইল ছৈয়াল বলেন, আমি আমার জায়গা দিয়ে তাদের যেতে দেব না। তাই পথটি বন্ধ করে দিয়েছি।

এ বিষয়ে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাইয়ুম খান বলেন, অভিযোগটি আমরা পেয়েছি। উভয়পক্ষকে শুনানির জন্য ডাকা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিবেশীর দেওয়ালে বন্দি এক পরিবার মই বেয়ে চলাচল
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

সংসদে যাওয়ার সুযোগ পেলে ইসলামবিরোধী কোনো আইনে সমর্থন দেব না

October 10, 2026

নীলফামারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

October 10, 2026

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধ/র্ষ/ণের পর শ্বাসরোধে হ/ত্যা করেন

October 10, 2026

Recent Posts

  • সংসদে যাওয়ার সুযোগ পেলে ইসলামবিরোধী কোনো আইনে সমর্থন দেব না
  • নীলফামারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধ/র্ষ/ণের পর শ্বাসরোধে হ/ত্যা করেন
  • বিমান থেকে অভিজিৎ দীপকেসহ সিজেপির ৩ শীর্ষ নেতা আটক
  • নীলফামারীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনওর বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন

Recent Comments

No comments to show.

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাদমান সাদিক

Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
  • আমরা
© 2026 RN-News24. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.