Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
RN News 24
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
RN News 24
Home»আন্তর্জাতিক»বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মানির তারকা ডিফেন্ডার
আন্তর্জাতিক

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মানির তারকা ডিফেন্ডার

June 22, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

ডেস্ক রিপোর্ট

আইভরিকোস্টের বিপক্ষে নাটকীয় ২-১ গোলের জয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে জার্মানি। তবে নকআউট পর্বের ম্যাচের আগে বড় দুঃসংবাদ হয়ে এসেছে তারকা ডিফেন্ডার নিকো শ্লটারবেকের চোট। বা পায়ের গোড়ালিতে চোট পাওয়ায় বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন তিনি। 

গত ২০ জুন আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধ চলাকালে গোড়ালিতে চোট পান শ্লটারবেক। শুরুতে চোট নিয়েও খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু বিরতির আগেই বোঝা যায় সমস্যাটি গুরুতর। এমআরআই পরীক্ষায় লিগামেন্ট ক্ষতির বিষয়টি নিশ্চিত হওয়ার পর তার বিশ্বকাপ শেষ হয়ে যায়।

জার্মান রক্ষণভাগের অন্যতম ভরসা ছিলেন শ্লটারবেক। জার্মান কোচ জুলিয়ান নাগেলসম্যান বলেছেন,“শ্লটি (শ্লটারবেক) মাঠে এবং মাঠের বাইরে—দুই জায়গাতেই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই বিশ্বকাপটা তার টুর্নামেন্ট হয়ে উঠতে পারত। তাকে আমরা খুব মিস করব।”

তবে বিকল্প হিসেবে এখন জার্মানির ভরসা অ্যান্তোনিও রুডিগার। আইভরি কোস্ট ম্যাচে দ্বিতীয়ার্ধে নেমে ভালো খেলেছেন এই রিয়াল মাদ্রিদ তারকা। ফলে শেষ ষোলো এবং পরবর্তী ম্যাচগুলোতে তাকে আবারও প্রথম একাদশে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি।

প্রসঙ্গত, ২০১৪ বিশ্বকাপ জয়ের পর টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় হয়েছে জার্মানির। এবারের বিশ্বকাপে অবশ্য টানা দুই জয়ে ইতোমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে জার্মানরা। 

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মানির তারকা ডিফেন্ডার
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন

July 1, 2026

ভারতের বাংলাদেশ সফর নিয়ে আশার আলো

July 1, 2026

কিশোরী-তরুণীদের নেতৃত্ব বিকাশে গাইডিং কার্যক্রম বাড়াতে হবে

June 30, 2026

Recent Posts

  • নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন
  • ভারতের বাংলাদেশ সফর নিয়ে আশার আলো
  • কিশোরী-তরুণীদের নেতৃত্ব বিকাশে গাইডিং কার্যক্রম বাড়াতে হবে
  • ড্রেসিংরুমে ‘হাল না ছাড়ার’ এক বার্তায় বদলে যায় ব্রাজিল
  • আনুশকার ১৭ বছরের রেকর্ড ভাঙলেন সামান্থা

Recent Comments

No comments to show.

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাদমান সাদিক

Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
  • আমরা
© 2026 RN-News24. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.