Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
RN News 24
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
RN News 24
Home»আন্তর্জাতিক»আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
আন্তর্জাতিক

আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

June 23, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

ডেস্ক রিপোর্ট

আলজেরিয়ার পর অস্ট্রিয়া—‘জে’ গ্রুপে টানা দুই দাপুটে জয়ে গতকাল রাতেই বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত হয়ে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। আজ সকালে জর্ডান-আলজেরিয়া ম্যাচের পর গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াও নিশ্চিত হয়ে গেছে। 

রাউন্ড অব ৩২-এ লিওনেল মেসিদের প্রতিপক্ষ কারা হচ্ছে এ নিয়ে তুমুল জল্পনা চলছে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপ সেরা হলে নকআউটে আর্জেন্টিনা মুখোমুখি হবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দলের। এইচ গ্রুপের চার দল– স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে এবং সৌদি আরব। 

ইতোমধ্যে রাউন্ড অব বত্রিশের দিনক্ষণও চূড়ান্ত হয়ে গেছে। আগামী ৪ জুলাই মায়ামির হার্ডরক স্টেডিয়ামে জে গ্রুপের চ্যাম্পিয়ন এবং এইচ গ্রুপের রানার্স-আপ দল মুখোমুখি হবে। বাংলাদেশ সময় ভোর ৪ টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। মজার ব্যাপার হচ্ছে, লিওনেল মেসি ও রদ্রিগো ডি পলের বর্তমান ক্লাব ইন্টার মায়ামির হোম ভেন্যু এই হার্ডরক স্টেডিয়াম। 

তারিখম্যাচ     প্রতিপক্ষ সময়  ভেন্যু
০৪ জুলাইরাউন্ড অব ৩২আর্জেন্টিনা বনাম ‘এইচ’ গ্রুপের রানার্সআপভোর ৪টা (বাংলাদেশ সময়)হার্ডরক স্টেডিয়াম, মায়ামি

প্রসঙ্গত, এইচ গ্রুপের শেষ রাউন্ডে মুখোমুখি হবে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে এবং সৌদি আরবের বিপক্ষে লড়বে কেপ ভার্দে। এই দুই ম্যাচের ফলের ওপরই নির্ভর করছে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হচ্ছে।

মজার ব্যাপার হচ্ছে, লিওনেল মেসি ও রদ্রিগো ডি পলের বর্তমান ক্লাব ইন্টার মায়ামির হোম ভেন্যু এই হার্ডরক স্টেডিয়াম। 

পয়েন্ট টেবিলে বর্তমান অবস্থান অনুযায়ী আর্জেন্টিনার সবচেয়ে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে দেখা হচ্ছে কেপ ভার্দেকে। তবে শেষ রাউন্ডের দুই ম্যাচ একসঙ্গে হওয়ায় পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। বিশেষ করে ভোজিনহার নেতৃত্বে কেপ ভার্দে যদি সৌদিকে হারাতে পারে, তাহলে আফ্রিকার ছোট দেশটি ইতিহাস গড়ে নকআউটে উঠতে পারে এবং আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে।

বিশ্বকাপের সব খবর সবার আগে পেতে ক্লিক করুন এখানে

অন্যদিকে, উরুগুয়ে যদি স্পেনকে হারিয়ে দেয়, তাহলে নাটকীয়ভাবে স্পেনই আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়ে যেতে পারে। ফলে শনিবার সকাল ৬টায় হতে যাওয়া গ্রুপ ‘এইচ’-এর শেষ দুটি ম্যাচ আর্জেন্টিনার জন্যও বিশেষ গুরুত্ব বহন করছে।

আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

রংপুরে শিক্ষক পরিবারকে হত্যার তদন্তের ভার দেওয়া হলো ডিবিকে

August 25, 2026

রো‌হিঙ্গাদের প্রত্যাবাসনে অনুকূল পরিবেশ তৈরির আহ্বান কানাডার

August 25, 2026

‘হিজাব ইসলামের অপরিহার্য অংশ নয়’, ভারতীয় আদালতের রায়

August 25, 2026

Recent Posts

  • রংপুরে শিক্ষক পরিবারকে হত্যার তদন্তের ভার দেওয়া হলো ডিবিকে
  • রো‌হিঙ্গাদের প্রত্যাবাসনে অনুকূল পরিবেশ তৈরির আহ্বান কানাডার
  • ‘হিজাব ইসলামের অপরিহার্য অংশ নয়’, ভারতীয় আদালতের রায়
  • আগামী চক্রবর্তীর সঙ্গে তোলা শেষ ছবিটি প্রকাশ করে আবেগঘন পোস্ট হবু স্বামীর
  • শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়

Recent Comments

No comments to show.

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাদমান সাদিক

Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
  • আমরা
© 2026 RN-News24. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.