Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
RN News 24
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
RN News 24
Home»ট্রেন্ডিং»এক স্বৈরাচারকে হটিয়েছি, নতুন এক স্বৈরাচার গজিয়ে উঠেছে : নাহিদ ইসলাম
ট্রেন্ডিং

এক স্বৈরাচারকে হটিয়েছি, নতুন এক স্বৈরাচার গজিয়ে উঠেছে : নাহিদ ইসলাম

September 19, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

ডেস্ক রিপোর্ট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আমাদের সামনে এক কঠিন লড়াই। আমরা এক স্বৈরাচারকে হটিয়েছি, নতুন এক স্বৈরাচার গজিয়ে উঠেছে বাংলাদেশে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ৮ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চে টাঙ্গাইলের নগর জলফৈ বাইপাস রোডে পথসভায় তিনি এসব কথা বলেন। 

নাহিদ ইসলাম বলেন, আপনারা দেখেছেন, গত সাত মাসে কীভাবে প্রতি পদে পদে জনগণের সাথে প্রতারণা করা হয়েছে, বিশ্বাসঘাতকতা করা হয়েছে। জনগণের ৭০ শতাংশ মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিয়েছিলেন। জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার কথা ছিল। কথা ছিল, দেশে দুর্নীতি থাকবে না। কথা ছিল, দেশে চাঁদাবাজি, সন্ত্রাস থাকবে না। কথা ছিল, বৈষম্য থাকবে না। কথা ছিল, দখলদারিত্ব থাকবে না। কিন্তু সবই রয়ে গিয়েছে, শুধু হাসিনা দিল্লিতে চলে গিয়েছে।

সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, আমরা দেখেছি, কীভাবে র‍্যাবের বিলুপ্তির কথা বলে তারা র‍্যাবকে এসআরবিতে পরিণত করেছে। একইভাবে হাসিনার সরকার তারেকের সরকারে পরিণত হয়েছে। জনবল একই আছে, আইন-কানুন একই আছে, শুধু লোক বদলিয়েছে। শুধু এক ব্যক্তির জায়গায় আরেক ব্যক্তি বদলিয়েছে, দেশের কোনো পরিবর্তন হয়নি। তারা বলেছিল, ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থান করবে। কিন্তু তারা কর্মসংস্থান কেড়ে নিচ্ছে সাধারণ মানুষের, আর কর্মসংস্থান হচ্ছে ছাত্রদল, যুবদল, শ্রমিক দলের। আমরা এ রকম বাংলাদেশ হতে দেব না।

মওলানা ভাসানীর প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, আবু সাঈদের রক্তের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। টাঙ্গাইলের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। টাঙ্গাইলের মওলানা ভাসানীর উত্তরসূরি আমরা। বাংলাদেশের জন্য লড়াই করে যাচ্ছি। মওলানা ভাসানী বলেছিলেন, দিল্লির আধিপত্যের বিরুদ্ধে এই বাংলা লড়াই করবে, এই আসাম লড়াই করবে, এই পশ্চিমবঙ্গ লড়াই করবে, এই ত্রিপুরা লড়াই করবে, সমগ্র বাংলা এক হয়ে দিল্লির বিরুদ্ধে লড়াই করবে। আমরা সেই লড়াই এখনো জারি রাখতে চাই। দেশের অভ্যন্তরে যে নতুন স্বৈরাচার, সেই স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি রাখতে চাই।

এক স্বৈরাচারকে হটিয়েছি নতুন এক স্বৈরাচার গজিয়ে উঠেছে : নাহিদ ইসলাম
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

সংসদে যাওয়ার সুযোগ পেলে ইসলামবিরোধী কোনো আইনে সমর্থন দেব না

October 10, 2026

নীলফামারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

October 10, 2026

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধ/র্ষ/ণের পর শ্বাসরোধে হ/ত্যা করেন

October 10, 2026

Recent Posts

  • সংসদে যাওয়ার সুযোগ পেলে ইসলামবিরোধী কোনো আইনে সমর্থন দেব না
  • নীলফামারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধ/র্ষ/ণের পর শ্বাসরোধে হ/ত্যা করেন
  • বিমান থেকে অভিজিৎ দীপকেসহ সিজেপির ৩ শীর্ষ নেতা আটক
  • নীলফামারীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনওর বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন

Recent Comments

No comments to show.

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাদমান সাদিক

Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
  • আমরা
© 2026 RN-News24. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.