Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
RN News 24
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
RN News 24
Home»ট্রেন্ডিং»নারী শিক্ষার অগ্রযাত্রায় গড়ে উঠবে আত্মনির্ভরশীল প্রজন্ম —স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম
ট্রেন্ডিং

নারী শিক্ষার অগ্রযাত্রায় গড়ে উঠবে আত্মনির্ভরশীল প্রজন্ম —স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

September 29, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

নিউজ ডেস্ক

একজন নারী শিক্ষিত হলে শুধু একটি পরিবার নয়, একটি প্রজন্ম শিক্ষিত হয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, নারী শিক্ষাকে এগিয়ে নেওয়া মানে দেশকে এগিয়ে নেওয়া। নারী শিক্ষার প্রসার, ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করার মাধ্যমে শিক্ষিত, দক্ষ ও সচেতন প্রজন্ম গড়ে উঠবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে রংপুরের পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, পীরগঞ্জ কছিমন নেছা মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয় ও পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের অংশগ্রহণে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘তোমরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর। স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হবে।’

তিনি বলেন, নারী শিক্ষার প্রসারে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা বৃদ্ধি, ঝরে পড়া রোধ এবং উচ্চশিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। মেয়েদের শিক্ষার সুযোগ যত বাড়বে, দেশের উন্নয়ন তত দ্রুত হবে বলেও মন্তব্য করেন তিনি।

মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং নিজের জীবনের অভিজ্ঞতা ও অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও নারীদের উচ্চশিক্ষায় এগিয়ে নিতে সরকারের বিভিন্ন পরিকল্পনা ও পদক্ষেপের কথা জানান।

সভায় রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, জেলা প্রশাসক ইসরাত জাহানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী জুলাই আন্দোলনের বীর শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করেন।

নারী শিক্ষার অগ্রযাত্রায় গড়ে উঠবে আত্মনির্ভরশীল প্রজন্ম —স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

সংসদে যাওয়ার সুযোগ পেলে ইসলামবিরোধী কোনো আইনে সমর্থন দেব না

October 10, 2026

নীলফামারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

October 10, 2026

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধ/র্ষ/ণের পর শ্বাসরোধে হ/ত্যা করেন

October 10, 2026

Recent Posts

  • সংসদে যাওয়ার সুযোগ পেলে ইসলামবিরোধী কোনো আইনে সমর্থন দেব না
  • নীলফামারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধ/র্ষ/ণের পর শ্বাসরোধে হ/ত্যা করেন
  • বিমান থেকে অভিজিৎ দীপকেসহ সিজেপির ৩ শীর্ষ নেতা আটক
  • নীলফামারীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনওর বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন

Recent Comments

No comments to show.

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাদমান সাদিক

Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
  • আমরা
© 2026 RN-News24. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.