Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
RN News 24
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
RN News 24
Home»সর্বশেষ»টেন্ডারের ৫ মাসেও শুরু হয়নি জাবির সীমানা প্রাচীরের কাজ
সর্বশেষ

টেন্ডারের ৫ মাসেও শুরু হয়নি জাবির সীমানা প্রাচীরের কাজ

September 3, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

ডেস্ক রিপোর্ট

বাজেট পাশের পর টেন্ডরের ৫ মাস পার হলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মনপুরা লেকের পাশে এবং গেরুয়া সংলগ্ন সীমানা প্রাচীরের কাজ শুরু করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে এস্টেট অফিস ও প্রকৌশল অফিস একে অপরকে দোষারোপ করে আসছে। বৃষ্টি এবং সার্ভেয়ার নিযুক্তের মতো তুচ্ছ কারণে আটকে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সীমানা প্রাচীর নির্মাণের কাজ।

বিশ্ববিদ্যালয় প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, টেন্ডার চূড়ান্ত হওয়ার পর গত ৩১ মার্চ ওয়ার্ক অর্ডার দেওয়া হয়। এতে ‘কোবা আরডি’ এবং ‘মেসার্স আজমস’ নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়। প্রকল্পের আওতায় মনপুরা লেক সংলগ্ন এলাকায় ১ হাজার ৫০০ ফুট এবং গেরুয়া সংলগ্ন এলাকায় ৭৫০ ফুট সীমানা প্রাচীর নির্মাণের কথা ছিল। এর অংশ হিসেবে গত ৫ জুলাই গেরুয়া গেটে মেসার্স আজমস প্রতিষ্ঠানকে সার্ভেয়ারের মাধ্যমে সীমানা নির্দিষ্ট করেও দেওয়া হয়।

প্রকল্প কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান প্রকৌশলী মো. আশিকুর রহমান কাজের দীর্ঘসূত্রতার কারণ ব্যাখ্যা করে বলেন, সার্ভেয়ার নিযুক্ত করতে না পারায় কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে সীমানা জটিলতা শেষ হওয়ায় সার্ভেয়ার নিযুক্ত করে ঠিকাদারের সাথে কথা বলে দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করা যাবে। এছাড়া বৃষ্টিজনিত কারণেও কাজ আটকে রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও অভিযোগ করেন, এলাকাবাসীর সাথে ঝামেলা মীমাংসার পরেও সীমানার কাজ শুরু করতে গেলেই নতুন করে নানা জটিলতা ও ঝামেলা সৃষ্টি হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মো. সোহেল রানা দ্রুত কাজ শুরু করার আশ্বাস দিয়ে বলেন, নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়েই দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করা হবে। প্রকল্পটিতে নিযুক্ত সবাইকে যত দ্রুত সম্ভব প্রাচীরের কাজ শুরু করার জন্য নির্দেশনা দেওয়া হবে।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রকৌশল অফিস সূত্রে আরও জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণের জন্য ইতঃপূর্বে আরও তিনটি বাজেট পাস হয়েছে। এর মধ্যে মীর মশাররফ হোসেন হল গেট থেকে বিপিএটিসি এবং ডেইরি গেট পর্যন্ত রাস্তার সীমানা প্রাচীর উঁচুকরণ কাজও এই বাজেটের অন্তর্ভুক্ত রয়েছে।

টেন্ডারের ৫ মাসেও শুরু হয়নি জাবির সীমানা প্রাচীরের কাজ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে

October 11, 2026

নারায়ণগঞ্জে গ্যাস জমে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

October 11, 2026

সংসদে যাওয়ার সুযোগ পেলে ইসলামবিরোধী কোনো আইনে সমর্থন দেব না

October 10, 2026

Recent Posts

  • স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে
  • চার দিনের সফ‌রে ঢাকায় আসছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী
  • নারায়ণগঞ্জে গ্যাস জমে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ
  • সংসদে যাওয়ার সুযোগ পেলে ইসলামবিরোধী কোনো আইনে সমর্থন দেব না
  • নীলফামারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

Recent Comments

No comments to show.

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাদমান সাদিক

Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
  • আমরা
© 2026 RN-News24. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.