Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
RN News 24
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
RN News 24
Home»অপরাধ»যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: লোমহর্ষক বর্ণনা আদালতের
অপরাধ

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: লোমহর্ষক বর্ণনা আদালতের

April 27, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

ডেস্ক রিপোর্ট

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকাণ্ডের ঘটনায় বেরিয়ে আসছে একের পর এক লোমহর্ষক তথ্য। আদালতের নথিতে সরকারি আইনজীবীরা জানিয়েছেন, এটি ছিল একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড।

সোমবার (২৭ এপ্রিল) ফ্লোরিডার স্থানীয় সংবাদমাধ্যম টাম্পা বে ২৮ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ২৬ বছর বয়সি হিশাম আবুঘারবিয়াহর বিরুদ্ধে দুটি পূর্বপরিকল্পিত খুনের মামলা করা হয়েছে। তাকে জামিন ছাড়াই জেলে রাখার আবেদন জানিয়েছেন আইনজীবীরা।

যেভাবে চালানো হয় হত্যাকাণ্ড

আদালতের নথিতে বলা হয়েছে, অভিযুক্ত হিশাম নিজের অ্যাপার্টমেন্টের ভেতরে লিমন ও বৃষ্টিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও খুঁচিয়ে হত্যা করেন। হত্যাকাণ্ডের ভয়াবহতা এতটাই ছিল যে, লিমনের শরীরে অসংখ্য জখম পাওয়া গেছে। পারিপার্শ্বিক পরিস্থিতি, সাক্ষাৎকার এবং প্রমাণের ভিত্তিতে দেখা যায়, হিশাম আবুঘারবিয়াহ একটি ধারালো অস্ত্র ব্যবহার করে লিমন এবং বৃষ্টিকে একাধিকবার আঘাত করে মারাত্মকভাবে জখম করেন।

নাহিদা বৃষ্টির সন্ধান

লিমনের মরদেহ শুক্রবার (২৪ এপ্রিল) উদ্ধার করা হলেও নাহিদা সুলতানা বৃষ্টি এখনও নিখোঁজ রয়েছেন, তবে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। সর্বশেষ পাওয়া তথ্যে হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, আই-২৭৫ এবং ফোর্থ স্ট্রিট নর্থ এলাকার একটি জলাশয় থেকে মানুষের কিছু দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। যদিও মেডিকেল এক্সামিনারের ডিএনএ পরীক্ষা ছাড়া এটি নিশ্চিতভাবে বৃষ্টির মরদেহ কি না, তা এখনই বলতে পারছেন না কর্মকর্তারা।

এই মর্মান্তিক ঘটনায় ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা গভীর শোক প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে লিমনের পরিবার এবং বৃষ্টির স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে বলেছে, এই ক্ষতি অপূরণীয়। তারা ভুক্তভোগী পরিবারগুলোকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত হিশাম বর্তমানে কারাগারে রয়েছেন। দোষী সাব্যস্ত হলে তার মৃত্যুদণ্ড হতে পারে বলে বলে জানিয়েছেন তারা।

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: লোমহর্ষক বর্ণনা আদালতের
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে

October 11, 2026

নারায়ণগঞ্জে গ্যাস জমে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

October 11, 2026

সংসদে যাওয়ার সুযোগ পেলে ইসলামবিরোধী কোনো আইনে সমর্থন দেব না

October 10, 2026

Recent Posts

  • স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে
  • চার দিনের সফ‌রে ঢাকায় আসছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী
  • নারায়ণগঞ্জে গ্যাস জমে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ
  • সংসদে যাওয়ার সুযোগ পেলে ইসলামবিরোধী কোনো আইনে সমর্থন দেব না
  • নীলফামারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

Recent Comments

No comments to show.

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাদমান সাদিক

Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
  • আমরা
© 2026 RN-News24. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.