Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
RN News 24
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
RN News 24
Home»আন্তর্জাতিক»নকআউটে আর্জেন্টিনাকে পেয়ে যা বলছেন কেপ ভার্দে কোচ
আন্তর্জাতিক

নকআউটে আর্জেন্টিনাকে পেয়ে যা বলছেন কেপ ভার্দে কোচ

June 27, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

ডেস্ক রিপোর্ট

প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে সবচেয়ে ক্ষুদ্রতম দেশ হিসেবে নকআউট রাউন্ড (শেষ ৩২) নিশ্চিত করেছে কেপ ভার্দে। যেখানে তাদের লড়তে হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে। নিশ্চিতভাবে তাদের চ্যালেঞ্জটা অনেক বড়, তবে স্পেন-উরুগুয়ের মতো দেশকে গোলশূন্য সমতায় আটকে দেওয়া কেপ ভার্দে কোচের মতে– ‘কিছুই অসম্ভব নয়।’

কেপ ভার্দের কোচ পেদ্রো লেইতাও ব্রিটো, ‘বুবিস্তা’ নামে অধিক পরিচিত এই ব্যক্তি তার দল নিয়ে ফুটবলবিশ্বে আলোড়ন তৈরি করেছেন। যারা বিশ্বকাপের কোনো ম্যাচ জেতেনি, এমনকি হারেনি একটি ম্যাচও। ‘এইচ’ গ্রুপে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ের সঙ্গে ড্র করার পর সৌদি আরবের সঙ্গেও তারা একই ফল দেখেছে। ৩ পয়েন্ট নিয়ে তারা গ্রুপের দ্বিতীয় এবং ২ পয়েন্ট নিয়ে তিনে থাকা উরুগুয়ের বিদায় নিশ্চিত হয়।

সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপের নকআউটের রেকর্ড সম্পর্কে জানতেন না বুবিস্তা, ‘আমরাই কি সেটা করেছি? আমি তো জানতাম না।’ এরপর তিনি বলেন, ‘তাহলে আমরা এমন এক দৃষ্টান্ত স্থাপন করলাম, যা প্রমাণ করে যে সঠিক লক্ষ্য, দৃঢ় সংকল্প এবং সুসংগঠিত কর্মপদ্ধতি থাকলে ছোট দেশগুলোরও বড় লক্ষ্য অর্জন করা সম্ভব। আমরা দেখিয়ে দিয়েছি যেকোনো কিছু অসম্ভব নয়। আমরা কেবল আমাদের দেশেরই প্রতিনিধিত্ব করিনি, বরং সমগ্র আফ্রিকা এবং বিশ্বের অন্যান্য ছোট দেশগুলোরও প্রতিনিধিত্ব করেছি।’

সাড়ে পাঁচ লাখেরও কম জনসংখ্যার আফ্রিকান দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। সেখানকার মানুষের জন্য গর্বের মুহূর্ত এনে দেওয়া কোচ বলেন, ‘আমি সবসময়ই বলে এসেছি যে, আজ হোক বা কাল কেপ ভার্দে ঠিকই এমন এক মঞ্চে উঠে আসবে। অবশ্য এ ধরনের ভবিষ্যদ্বাণী করা কঠিন, তবে আমরা ধাপে ধাপে অনেক বাধা পেরিয়ে এসেছি। আমরা বিশ্বকে দেখিয়ে দিয়েছি যে প্রতিকূলতাকে ভয় পাওয়া উচিত নয়।’

Image

শিষ্যদের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও সবার মাঝে সমন্বয়েই এমন ফল বলে জানান বুবিস্তা, ‘এখন আমরা নক-আউট পর্বে। আমাদের দেশের মানুষের জন্য, যারা আমাদের দলের সঙ্গে একাত্মবোধ করেন তাদের জন্য এবং বিশেষ করে খেলোয়াড়দের জন্য এটি দারুণ এক ব্যাপার। তারা নিজেদের সর্বস্ব উজাড় করে দেওয়ার পাশাপাশি দৃঢ় মানসিকতা ও শৃঙ্খলার পরিচয় দিয়েছে। এসবের সমন্বয় ঘটলেই এমন ফলাফল পাওয়া যায়।’

আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় আর্জেন্টিনার বিপক্ষে শেষ ৩২–এ লড়বে কেপ ভার্দে। আসন্ন ম্যাচ নিয়ে দেশটির কোচ বলছেন, ‘প্রথমত আমরা আর্জেন্টিনার সঙ্গে খেলার সুযোগ পেয়ে গর্বিত। এটি এমন এক দেশ যাদের সঙ্গে আমাদের দীর্ঘ সময় ধরে সম্পর্ক আছে। তবে সবকিছুর ঊর্ধ্বে– প্রতিপক্ষ কারা তারচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজেদের নামের প্রতি সুবিচার করে লড়তে চাই। আমরা জানি আর্জেন্টিনার বিশ্বের সেরা কিছু খেলোয়াড় আছে, এর মধ্যে মেসিকে সবাই সর্বকালের সেরা হিসেবে জানেন।’

‘এটিও আনন্দের অন্যতম কারণ। শুরু থেকেই আমরা বলে আসছি এটি (বিশ্বকাপ) বাকি বিশ্বের কাছে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার ভালো সুযোগ। আমাদের দেশের জন্য এটি অসাধারণ বিষয়।’

নকআউটে আর্জেন্টিনাকে পেয়ে যা বলছেন কেপ ভার্দে কোচ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে

October 11, 2026

নারায়ণগঞ্জে গ্যাস জমে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

October 11, 2026

সংসদে যাওয়ার সুযোগ পেলে ইসলামবিরোধী কোনো আইনে সমর্থন দেব না

October 10, 2026

Recent Posts

  • স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে
  • চার দিনের সফ‌রে ঢাকায় আসছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী
  • নারায়ণগঞ্জে গ্যাস জমে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ
  • সংসদে যাওয়ার সুযোগ পেলে ইসলামবিরোধী কোনো আইনে সমর্থন দেব না
  • নীলফামারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

Recent Comments

No comments to show.

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাদমান সাদিক

Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
  • আমরা
© 2026 RN-News24. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.