Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
RN News 24
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
RN News 24
Home»অন্যান্য»রাজশাহীতে যুবক গুলিবিদ্ধ
অন্যান্য

রাজশাহীতে যুবক গুলিবিদ্ধ

June 21, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

অনলাইন রিপোর্ট

রাজশাহীতে বাঁধন (৩১) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২১ জুন) দুপুর ১২টার দিকে নগরীর নওদাপাড়া এলাকার ছায়া নীড় আবাসিক এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে ওই বাসা থেকে পিস্তলটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, ছায়া নীড় আবাসিক এলাকার একটি বাসায় গুলির ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে শাহ মখদুম থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে পৌঁছে কাউকে পায়নি। পরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পরবর্তীতে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ ও নম্বরিংয়ের কাজ সম্পন্ন করে। তবে ঘটনার বিস্তারিত জানতে পুলিশ কাজ করছে।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, বাঁধন নামের এক যুবক গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। দুপুরে অস্ত্রোপচার করে পেট থেকে গুলি বের করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও সংশ্লিষ্টদের শনাক্তে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। আহত বাঁধন রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কেউ আটক বা গ্রেপ্তার নেই। বিষয়ে আইনি ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

লালমনিরহাটে নন্দিনী হত্যা : ছেলের মৃত্যুদণ্ড, বাবা-মায়ের কারাদণ্ড

August 24, 2026

‘আপনার সন্তান হলে পারতেন?’ দিল্লিতে পুলিশের কাছেই কান্না তরুণীর : ভিডিও

July 22, 2026

গ্রাম-শহরের প্রতিবন্ধী শিশুরা আসবে সরকারি স্বাস্থ্যসেবায়, হচ্ছে প্রকল্প

June 27, 2026

Recent Posts

  • রংপুরে শিক্ষক পরিবারকে হত্যার তদন্তের ভার দেওয়া হলো ডিবিকে
  • রো‌হিঙ্গাদের প্রত্যাবাসনে অনুকূল পরিবেশ তৈরির আহ্বান কানাডার
  • ‘হিজাব ইসলামের অপরিহার্য অংশ নয়’, ভারতীয় আদালতের রায়
  • আগামী চক্রবর্তীর সঙ্গে তোলা শেষ ছবিটি প্রকাশ করে আবেগঘন পোস্ট হবু স্বামীর
  • শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়

Recent Comments

No comments to show.

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাদমান সাদিক

Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
  • আমরা
© 2026 RN-News24. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.