Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
RN News 24
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
RN News 24
Home»রাজনীতি»কটাক্ষের জবাবে সংসদে হাসনাত আব্দুল্লাহর পদত্যাগের চ্যালেঞ্জ
রাজনীতি

কটাক্ষের জবাবে সংসদে হাসনাত আব্দুল্লাহর পদত্যাগের চ্যালেঞ্জ

June 25, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

ডেস্ক রিপোর্ট

‘আগে রিকশায় চড়তাম, এখন গাড়িতে চড়ি’, জাতীয় সংসদে জুলাই বিপ্লব-সংশ্লিষ্টদের ইঙ্গিত করে আসা এমন কটাক্ষ ও ঢালাও অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। সরকারের প্রভাবশালী মহলের এই বক্তব্যের জবাবে ক্ষোভ প্রকাশ করে সরাসরি পদত্যাগের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন, সরকারের নিয়ন্ত্রণে থাকা ডিজিএফআই, এনএসআই ও পুলিশসহ সব গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্ত করিয়ে যদি তাদের বিরুদ্ধে এক টাকার দুর্নীতি বা কোনো অসদুপায়ের প্রমাণ মেলানো যায়, তবে সংসদ থেকে ইস্তফা দেব।

বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের সভাপতিত্বে ব্যক্তিগত কৈফিয়ত দিতে দাঁড়িয়ে এ চ্যালেঞ্জ ছুঁড়ে দেন হাসনাত আব্দুল্লাহ।

ব্যক্তিগত কৈফিয়ত দিতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ স্পিকারের উদ্দেশে বলেন, এর আগের বক্তব্যে আমার নাম ধরে কিছু কথা বলা হয়েছে। অথচ আমি আমার বক্তব্যের কোথাও এই শব্দ বা বাক্য উচ্চারণ করিনি যে ‘আমাকে যেন বরাদ্দ বঞ্চিত না করা হয়’। আমি মূলত বলেছিলাম, আমার বক্তব্যের কারণে আমার এলাকার মানুষকে যেন কোনোভাবে বঞ্চিত না করা হয়।

সংসদে জুলাই বিপ্লব-সংশ্লিষ্টদের ইঙ্গিত করে আসা কটাক্ষের জবাব দিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আজকে এই সংসদে আমাদের উদ্দেশ্য করে বলা হয়েছে যে, আমরা নাকি আগে রিকশায় চড়তাম, আর এখন গাড়িতে চড়ি। সরকারের দায়িত্বশীল জায়গা থেকে এভাবে ঢালাও অভিযোগ বা ‘এলিগেশন’ না দিয়ে তিনি সরাসরি তদন্তের আহ্বান জানান।

বর্তমানে সরকারের নিয়ন্ত্রণে থাকা ডিজিএফআই, এনএসআই, পুলিশ এবং মিলিটারি সামরিক সংস্থাসহ সব গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে তদন্ত করার জন্য বিনীত অনুরোধ জানান এই সংসদ সদস্য।

তিনি স্পষ্ট ভাষায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আপনাদের মতো দায়িত্বশীল জায়গা থেকে এমন চোর-তাড়ানি সুরে কথা না বলে তদন্ত করুন। তদন্তে যদি আমাদের এক টাকারও দুর্নীতি বা কোনো ধরনের অসদুপায়ের প্রমাণ আপনারা করতে পারেন, তবে আমরা এই সংসদ থেকে ইস্তফা দেব।

কটাক্ষের জবাবে সংসদে হাসনাত আব্দুল্লাহর পদত্যাগের চ্যালেঞ্জ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

চিকিৎসককে মারধরের অভিযোগ, নীলফামারীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

October 12, 2026

দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের দাবিতে রংপুরে নাগরিক কমিটির স্মারকলিপি

October 12, 2026

মাদক থেকে তরুণদের ফেরাতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর উদ্যোগ

October 12, 2026

Recent Posts

  • চিকিৎসককে মারধরের অভিযোগ, নীলফামারীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
  • দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের দাবিতে রংপুরে নাগরিক কমিটির স্মারকলিপি
  • মাদক থেকে তরুণদের ফেরাতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর উদ্যোগ
  • স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে
  • চার দিনের সফ‌রে ঢাকায় আসছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী

Recent Comments

No comments to show.

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাদমান সাদিক

Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
  • আমরা
© 2026 RN-News24. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.